বছর শেষে ফুটবলকে দাভিদ ভিয়ার বিদায়

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০১৯, ১৫:৪৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৬:০০

দাভিদ ভিয়া এই বছর শেষে ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিলেন বার্সেলোনা ও স্পেনের সাবেক স্ট্রাইকার দাভিদ ভিয়া।

জানুয়ারিতে জে-লিগ মৌসুম শেষে বুট জোড়া একেবারে তুলে রাখবেন ভিসেল কোবে স্ট্রাইকার। জাপান লিগ ক্লাবের জার্সিতে শেষ হবে তার ১৯ বছরের দারুণ ক্যারিয়ার।

টুইটারে ভিয়া জানান, ‘একজন পেশাদার হিসেবে ১৯ বছর কাটানোর পর এই মৌসুম শেষে আমি ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সব দল, কোচ ও সতীর্থদের ধন্যবাদ, যারা আমাকে এই স্বপ্নময় ক্যারিয়ার উপভোগ করতে দিয়েছে। ১ জানুয়ারি এম্পেরর’স কাপ জিতে ক্যারিয়ার শেষ করার লক্ষ্য আমার।’

স্পেনের রেকর্ড গোলদাতা ভিয়া। দেশের হয়ে ৯৮ ম্যাচ খেলে ৫৯ গোল তার। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পথে পাঁচ গোল করেন তিনি। ২০০৮ সালে ইউরো জয়ী দলে খেলেছেন এবং পেয়েছেন গোল্ডেন বুট।

৩৭ বছর বয়সী স্ট্রাইকার বার্সেলোনার সঙ্গে জিতেছেন দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ। ২০১৪ সালে অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে আরেকটি শিরোপা জেতেন তিনি। ওই বছরই নিউ ইয়র্ক সিটিতে যান ভিয়া, মেজর সকার লিগে ১২৪ ম্যাচে ৮০ গোল করেন এই স্ট্রাইকার।

২৬ জে লিগ ম্যাচে ১২ গোল করা এই স্ট্রাইকারকে শুভকামনা জানিয়ে টুইট করেছে ভিসেল, ‘চমৎকার একটা ক্যারিয়ারের জন্য ধন্যবাদ তোমাকে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম