‘ফুটবল ধর্ম হলে মেসি হতেন ঈশ্বর’

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৮

মেসির আলিঙ্গনে আপ্লুত ব্রেইথওয়েট মার্টিন ব্রেইথওয়েট এখনও রোমাঞ্চের সাগরে হাবুডুবু খাচ্ছেন। বার্সেলোনার মতো ক্লাবে ডাক পাওয়া, আবার লিওনেল মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া তো কম কথা নয়। ন্যু ক্যাম্পে বার্সা এইবারকে উড়িয়ে দেওয়ার পর আর্জেন্টাইন ফরোয়ার্ডের আলিঙ্গনের পর ডেনমার্কের স্ট্রাইকার বলেছিলেন, ওইদিনের জার্সি কখনও ধোবেন না। ষষ্ঠ ব্যালন ডি’অর জয়ীকে আবারও প্রশংসায় ভাসালেন ব্রেইথওয়েট।

মেসিকে ফুটবলের ঈশ্বর আখ্যা দিলেন লেগানেসের সাবেক ফরোয়ার্ড, ‘তিনি মাঠে যা করেন, সেটা কেউই করতে পারবে না। ফুটবল যদি ধর্ম হতো, তাহলে হয়তো মেসি হতেন ঈশ্বর। ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারেন তিনি। অসাধারণ একজন খেলোয়াড়।’

গত ২০ ফেব্রুয়ারি ১ কোটি ৮০ লাখ ইউরোতে ন্যু ক্যাম্পে আসেন ব্রেইথওয়েট। দলবদলের বাজার বন্ধ হলেও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে অনুমতি নিয়ে তাকে কেনে কাতালানরা। এ নিয়ে ভক্তদের সমালোচনার মুখে পড়েছিল ক্লাবটি। সমালোচকদের মুখ বন্ধ করতে মাঠেই উপলক্ষ খুঁজছেন ২৮ বছর বয়সী স্ট্রাইকার। চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যাওয়া লুই সুয়ারেজ ও উসমান ডেম্বেলের শূন্যতা পূরণ করে ভক্তদের মন জয় করতে চান।

আগামী রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ব্রেইথওয়েটের ক্যারিয়ারের প্রথম এল ক্লাসিকো। রোমাঞ্চে ভরা কণ্ঠে তিনি বললেন, ‘এটা হতে যাচ্ছে চমৎকার এক অভিজ্ঞতা। এটা অনেক গুরুত্বপূর্ণ খেলা এবং প্রত্যেকে দেখে। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে এবং এই ম্যাচ খেলে আমার অনেক কিছু জিততে হবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের