আর্জেন্টাইন ক্লাবে আরও এক বছর ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২০, ১১:৩৬আপডেট : ০৪ জুন ২০২০, ১১:৩৬

আর্জেন্টাইন ক্লাবে আরও এক বছর ম্যারাডোনা গত বছরের সেপ্টেম্বরে আর্জেন্টিনায় কোচিংয়ে ফেরেন ডিয়েগো ম্যারাডোনা। কয়েক মাসে জিমনেসিয়ার সঙ্গে প্রতিপক্ষ ভক্তদের উত্তাপ খুব ভালোভাবে টের পেয়েছেন তিনি। কোচের ‘গরম’ চেয়ার খুব একটা উপভোগ্য না হলেও জিমনেসিয়ার দায়িত্বে আরও এক বছর থাকার সিদ্ধান্ত নিয়েছেন ১৯৮৬ বিশ্বকাপের নায়ক।

২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত আর্জেন্টাইন ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি বাড়িয়েছেন ম্যারাডোনা। বুধবার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে জিমনেসিয়া।

গত মৌসুমের শুরুতেই বিপদে পড়েছিল আর্জেন্টাইন ক্লাবটি। কঠিন অবস্থার মধ্যে ২০১৯ সালের সেপ্টেম্বরে লা প্লাতায় পা রাখেন ম্যারাডোনা। তিনি দায়িত্ব নেওয়ার আগে ক্লাবটি প্রথম পাঁচ ম্যাচের চারটিতে হার ও একটিতে ড্র করে ছিল কঠিন চাপের মধ্যে। ম্যারাডোনা যে খুব বেশি উন্নতি করতে পেরেছেন তা নয়, তবে কিছু ভালো ম্যাচও উপহার দিয়েছেন।

করোনাভাইরাসের কারণে অবনমন তুলে দেওয়ায় সামনের মৌসুমের আর্জেন্টাইন লিগ টিকে আছে জিমনেসিয়া। দলকে ভালো কিছু দিতে ম্যারাডোনাও থেকে গেলেন লা প্লাতায়। তার এক বছরের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ক্লাবটি তাদের টুইটার অ্যাকাউন্টে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী