নিজেদের মাঠে চেলসির সঙ্গে ড্র করলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২১, ০৩:১২আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৩:১২

সার্জিও রামোস গ্যালারিতে দাড়িয়ে দলের খেলা দেখছিলেন। আর ছিলেন উৎকন্ঠায়। উজ্জীবিত করার চেষ্টা করেছেন সতীর্থদের। তবে রামোসের দল রিয়াল মাদ্রিদ জিততে না পারলেও অন্তত ড্র করেছে। এটাই হয়তো নিজেদের মাঠে তার দলের জন্য স্বস্তি! মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

টমাস টুখেলের অধীনে দুর্দান্ত খেলছে চেলসি। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের জায়গায় দায়িত্ব নিয়ে অল ব্লুজদের চেহারাই বদলে দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগেও এর প্রভাব দেখার মতো। জিনেদিন জিদানের সঙ্গে টমাস টুখেলের অন্যরকম লড়াই ছিল। আগে চারবার এই দুজন কোচ মুখোমুখি হয়েছিলেন। কিন্তু টুখেলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি জিদান। এবারও জিদান পারেননি জিততে!

মধ্যমাঠে শক্তি বাড়িয়ে ৩-৫-২ ছকে নেমে শুরু থেকে চেলসির সঙ্গে পেরে উঠতে পারেনি রিয়াল মাদ্রিদ। কিছুটা দেখে শুনে খেলার প্রবণতা ছিল। রক্ষনাত্মকও মনে হয়েছে। ফারল্যান্ড মেন্ডি ও সার্জিও রামোসের অভাবটা বেশ অনূভুত হয়েছে। বরং ৩-৪-২-১ ছকে অল ব্লুজরা সুযোগ পেয়েই আক্রমণে উঠেছে।

নিজেদের মাঠে চেলসির সঙ্গে ড্র করলো রিয়াল আলফ্রেদো ডি স্টেফানোতে ম্যাচের ১০ মিনিটে চেলসির আক্রমণ। যদিও টিমো ভের্নারের ফাঁকায় থেকে নেওয়া শট কোর্তোয়া কোনমতে পা বাড়িয়ে রুখে দেন।

কিন্তু চার মিনিট পর আর দলকে গোল খাওয়া থেকে রুখতে পারেননি। ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পালিসিক দেখে শুনে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন। দুজন ডিফেন্ডার গোললাইনে থাকলেও কিছুই করতে পারেননি। বরং জর্জিনহোর শরীরে লেগে বল জড়ায় জালে।

বৃষ্টি সিক্ত মাঠে বল দখলে প্রায় দুইদল সমানে সমান। রিয়াল পিছিয়ে পড়ে ম্যাচে সমতা আনতে জোরদার চেষ্টা করেছে। ২৩ মিনিটে করিম বেনজেমার বক্সের বাইরে থেকে ২৫ গজ দূরত্ব থেকে শট পোস্ট ছুঁয়ে গেলে গোল পাওয়া হয়নি।

তবে ৬ মিনিট পরই ঠিকই জিনেদিন জিদানের দল সমতায় ফেরে। ২৯ মিনিটে করিম বেনজেমা এবার আর সুযোগ হাতছাড়া করেননি। চমৎকার গোলে সমতা নিয়ে আসেন।

আক্রমণের উৎস মার্সেলো। এই ডিফেন্ডারের নেওয়া ক্রসে ক্যাসিমিরো ও মিলিতাওর মাথা হয়ে করিম বেনেজেমা পেয়ে যান, বল শূন্যে থাকা অবস্থায় এই ফ্রেঞ্চ স্ট্রাইকার হেড করে তা ডান পায়ে এনে নিঁখুত সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন। এ নিয়ে বেনজেমার ৭১ গোল হলো চ্যাম্পিয়ন্স লিগে। স্পর্শ করেছেন আরেক রিয়াল গ্রেট রাউলকে।

এরপরেই টনি ক্রুসের শট লক্ষ্যভ্রষ্ট না হলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যেতে পারতো।

নিজেদের মাঠে চেলসির সঙ্গে ড্র করলো রিয়াল বিরতির পর দুইদল পাল্টাপাল্টি আক্রমণে গেলেও গোলের দেখা আর পাওয়া হয়নি। ৫০ মিনিটে বেনজেমার শট ক্রস বারের অনেক ওপর দিয়ে যায়।

৬৫ মিনিটে এডেন হেজার্ড মাঠে নামেন ভিনিসিয়ুসের জায়গায়। হাকিম জিয়েখকেও পরখ করে চেলসি। কিন্তু তাতেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি কোনও দলই।

চ্যাম্পিয়ন্‌স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগটি শেষ পযন্ত ১-১ গোলে স্কোরলাইন রেখেই শেষ হয়েছে।

 

/টিএ/এফএএন/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের