নেইমার-কাসেমিরোদের নিয়ে কোপায় শক্তিশালী ব্রাজিল দল

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২১, ১৩:১৯আপডেট : ১২ জুন ২০২১, ০০:২৩

ইউরোপিয়ান লিগের খেলোয়াড়রা কোপা আমেরিকা বয়কট করতে পারেন, দিনকয়েক ধরে ব্রাজিল দল ঘিরে ফুটবল বিশ্বে গুঞ্জনের হাওয়া। অন্যদিকে ব্রাজিল ‍ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সিদ্ধান্তের বিরোধিতা করায় দলের সেরা খেলোয়াড়দের রেখে কোপায় ব্রাজিলের দ্বিতীয় সারির দল নামানোর আলোচনাও শোনা গেছে। তবে সব গুঞ্জন-আলোচনার ইতি টেনে নেইমার-কাসেমিরোদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।

২০২০ সালের কোপা হতে যাচ্ছে এ বছর। দিনকয়েক পর শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার মূল আয়োজক ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। কিন্তু সরকারবিরোধী আন্দোলনে কলম্বিয়া সরে দাঁড়ানোর পর আর্জেন্টিনার নাম কাটা পড়ে করোনাভাইরাসের কারণে। নতুন করে ব্রাজিলের নাম ঘোষণা করা হলেও সেখানে দেশটির খেলোয়াড়দের বিরুদ্ধ অবস্থান কোপা আয়োজন হুমকির মুখে ফেলে দেয়।

শুরুতে জানা যায়, ইউরোপভিত্তিক খেলোয়াড়রা কোপা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে জানা যায়, শুধু ইউরোপ নয়, ব্রাজিল দলের সবাই কোপার বিরুদ্ধে। ব্রাজিলে প্রতিদিন হাজারো মানুষের করোনায় প্রাণ হারানো এবং প্রায় লাখের কাছাকাছি আক্রান্ত হওয়ার পরও দেশটি কীভাবে কোপা আয়োজনের সিদ্ধান্ত নেয়, এটাই ছিল নেইমার-কাসেমিরোদের প্রশ্ন।

তবে অনেক নাটক শেষে দেশের মাটিতে হতে যাওয়া কোপায় শক্তিশালী দল নিয়েই নামতে যাচ্ছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলা স্কোয়াডই রাখা হয়েছে। নতুন করে যোগ হয়েছেন কেবল অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। চোট কাটিয়ে তিনি নিয়েছেন রোদ্রিগো কাইয়োর জায়গা।

কোপার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। গতবার ঘরের মাটিতেই শিরোপা উৎসব করেছিল সেলেসাওরা। সেই দল থেকে এবার অনুপস্থিত দানি আলভেস ও ফিলিপে কৌতিনিয়ো।

১৪ জুন পর্দা উঠবে কোপা আমেরিকার। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা।

কোপায় ব্রাজিল দল:

গোলকিপার: আলিসন, এদেরসন, ওয়েভারতন; ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, দানিলো, এমারসন, লেনান লোদি, এদের মিলিতাও, ফিলিপে, মারকিনুস, থিয়াগো সিলভা; মিডফিল্ডার: কাসেমিরো, দগলাস লুইজ, এভারতন রিবেইরো, ফাবিনিয়ো, ফ্রেদ, লুকাস পাকিতা; ফরোয়ার্ড: এভারতন, গাব্রিয়েল বারবোসা, গাব্রিয়েল জেসুস, নেইমার, রিচার্লিসন, রবের্তো ফিরমিনো, ভিনিসিয়ুস জুনিয়র।

/কেআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি