করোনা নিয়েই জয়ে শুরু কলম্বিয়ার

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২১, ১০:২৯আপডেট : ১৪ জুন ২০২১, ১১:১৩

করোনার সংক্রমণ নিয়েও কোপা আমেরিকায় দারুণ সূচনা করেছে কলম্বিয়া। উদ্বোধনী দিনে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে রেইনালদো রিউদার দল।

টুর্নামেন্ট শুরুর আগে জানা গেছে, করোনায় আক্রান্ত কলম্বিয়া দলের দুই সদস্য। এরা অবশ্য কেউ খেলোয়াড় নন।

নভেম্বরে এই কলম্বিয়াকে ৬-১ গোলের মালা পরালেও এই ম্যাচে তেমন রুপে দেখা যায়নি ইকুয়েডরকে। কলম্বিয়ার বেলাতেও একই ঘটনা ঘটেছে। বরং ছন্দময় ফুটবলের বদলে ফাউল হয়েছে ৩৩টি! তাই বার বার রেফারির বাঁশি বেঁজে উঠছিল ম্যাচে।

ম্যাচের একমাত্র গোলটি হয়েছে প্রথমার্ধের বিরতির তিন মিনিট আগে। ফ্রি কিক থেকে অসাধারণ এক গোলে ইকুয়েডরের জাল কাঁপান এদউইন কারদোনা। তাতে অবশ্য দুই খেলোয়াড়ের ছোঁয়াও ছিল।

অবশ্য এই গোলটি হওয়া নিয়ে নাটক মঞ্চস্থ হয়েছে বেশি কিছুক্ষণ। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়েছিল। কিন্তু ভিডিও রেফারির কল্যাণে পরে গোলের সিদ্ধান্ত দেওয়া হয়।

তবে গোল হজমের পর দ্বিতীয়ার্ধে ভালোভাবে গুছিয়ে আক্রমণের চেষ্টা করেছিল ইকুয়েডর। এর পরেও গোলের দেখা পায়নি তারা।  এই জয়ের ফলে রিউদা কোচ হওয়ার পর তিন ম্যাচে অপরাজিত থাকলো কলম্বিয়া।

‘এ’ গ্রুপে ব্রাজিল ও কলম্বিয়া জিতে যাওয়ায় দুটি দলই তিন পয়েন্ট করে পেয়েছে। গোল ব্যবধানে শীর্ষে সেলেসাওরা। কলম্বিয়া আছে তার পরেই।

/এফআইআর/   
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম