আর্জেন্টিনার ম্যাচ কখন, দেখবেন কোথায়

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২১, ২৩:১৭আপডেট : ১৪ জুন ২০২১, ২৩:১৭

আর্জেন্টিনা যখন কোনও টুর্নামেন্ট শুরু করতে ‍যায়, বিশ্বজুড়ে দলটির সমর্থকগোষ্ঠী যেন নতুন করে আবার স্বপ্ন দেখে। গত এক দশকে বেশ কয়েকবার স্বপ্ন সত্যি হয়ে ধরা দেওয়ার ইঙ্গিত দিলেও তীরে গিয়ে তরী ডুবেছে। ২০১৪ বিশ্বকাপ কিংবা ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা- ফাইনালে গিয়ে হতাশায় ডুবতে হয়েছে লিওনেল মেসিদের। অতীতের দায় মেটাতে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ৩টায় আলবিসেলেস্তেরা নামছে ২০২১ কোপা আমেরিকা অভিযানে।

এবারের লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই হওয়ার কথা ছিল আর্জেন্টিনায়। কিন্তু করোনাভাইরাস শঙ্কায় টুর্নামেন্টটি চলে গেছে ব্রাজিলে। সাম্বার দেশের রিও ডি জেনেইরোর স্তাদিও অলিম্পিক নিলতন সান্তোস স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি। লাতিন আমেরিকার সঙ্গে সময়ের ব্যবধানের কারণে বাংলাদেশ সময় গভীর রাতে হবে ম্যাচটি। আর কয়েক ঘণ্টার পর রাত ৩টায় মাঠে গড়াবে আর্জেন্টিনা-চিলি ম্যাচটি।

যদিও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অনেকেই সময়ের ব্যবধান ঘুচিয়ে রোমাঞ্চকর ম্যাচের আঁচ গায়ে মাখতে প্রস্তুত হচ্ছেন খেলা দেখার। অনেকের আবার জানার আগ্রহ কোথায় দেখা যাবে ম্যাচ? মেসিদের খেলা দেখা যাবে সনি সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।

গতবারের কোপায় সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। আয়োজক ছিল ব্রাজিল। এবারও সেই ব্রাজিলেই নামছে শিরোপা খরা কাটানোর মিশনে। শুরুতেই কঠিন প্রতিপক্ষ চিলি, ২০১৫ ও ২০১৬ সালের ফাইনালে যাদের কাছে হেরে শিরোপা হারিয়েছিল আলবিসেলেস্তেরা।

চিলির সঙ্গে কয়েকদিনের ব্যবধানে আবার দেখা হচ্ছে আর্জেন্টিনার। এবারের আন্তর্জাতিক বিরতিতে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে খেলেছিল মেসিরা। ঘরের মাঠের ম্যাচটি অবশ্য সুখকর হয়নি তাদের। মেসির গোলে এগিয়ে যাওয়ার পরও ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় তারা। এবারের লড়াইয়ে নিশ্চিতভাবেই এমন ফল চান না আর্জেন্টাইন ভক্তরা!

/কেআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ