পেলের সঙ্গে ব্যবধান কমিয়ে অশ্রু ঝরলো নেইমারের

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২১, ১৩:১৭আপডেট : ১৮ জুন ২০২১, ১৩:২০

পেলের মতো বিশ্বকাপ জেতা হয়নি। কিন্তু ব্রাজিলের হয়ে একটি জায়গায় ঠিকই কিংবদন্তিকে পেছনে ফেলতে যাচ্ছেন প্যারিস সেন্ত জার্মেই তারকা নেইমার। পেরুর বিপক্ষে একটি গোল করে ব্রাজিল অধিনায়কের গোল সংখ্যা হয়ে গেছে ৬৮। তালিকায় ৭৭ গোল করে শীর্ষে আছেন পেলে। দুজনের পার্থক্য এখন ৯ গোলের। 

কোপা আমেরিকায় পেরুকে ৪-০ গোলে হারানো ম্যাচটাতেই রেকর্ড ছোঁয়ার আরও কাছে পৌঁছে গেছেন নেইমার। ম্যাচের পর তাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ব্রাজিলের হয়ে ইতিহাসের অংশ হতে পারা আমার জন্য বড় সম্মানের।’

কথাগুলো যখন বলছিলেন, তখন অশ্রু ঝরছিল নেইমারের। সেলেসাওদের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁতে তার প্রয়োজন আর ৯টি গোল। যেভাবে এগিয়ে যাচ্ছেন, পেলেকে পেছনে ফেলতে তার সময় লাগবে না। কিন্তু নেইমারের কাছে এই সংখ্যাগুলোর চেয়েও বেশি সম্মানের আরেকটি বিষয়। কী সেটা? ‍শুনুন নেইমারের মুখে, ‘ব্রাজিলের হয়ে খেলা এবং এই জার্সি পরা আমার জন্য স্বপ্ন ছিল। এই সংখ্যাগুলো অর্জন করতে পারবো কখনও কল্পনাও করিনি। বিষয়টা আমার জন্য খুবই আবেগময়। কারণ গত দুই বছরে অনেক কিছুর ভিতর দিয়ে আমাকে যেতে হয়েছে। সব কিছুই জটিল আর কঠিন বিষয় ছিল। তবে এই নম্বর ব্রাজিলের হয়ে খেলার আনন্দের চেয়ে কখনোই বড় কিছু না।’

 

/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি