আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ কখন, দেখবেন কোথায়

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২১, ২২:২৪আপডেট : ১৮ জুন ২০২১, ২৩:২২

কোপা আমেরিকার শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। সুযোগ নষ্টের মহড়ায় চিলির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে শুরু করতে হয়েছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর। সেই হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে আরেকটি কঠিন পরীক্ষায় সামনে লিওনেল মেসিরা। মুখোমুখি এবার উরুগুয়ের। বাংলাদেশ সময় শনিবার (১৯ জুন) ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।

আর্জেন্টিনা-উরুগুয়ে লড়াইয়ে আরেকটি দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। দুজনের ব্যক্তিগত লড়াইয়ের। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে লুইস সুয়ারেস। বার্সেলোনায় কয়েক মৌসুম একসঙ্গে খেলার পর আলাদা হয়ে গেছেন তারা। নতুন ঠিকানা আতলেতিকো মাদ্রিদে গিয়েই লা লিগা জিতেছেন উরুগুইয়ান স্ট্রাইকার। প্রতিপক্ষ দলে খেললেও মেসি-সুয়ারেসের বন্ধুত্ব আছে আগের মতোই। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেই বন্ধুত্ব ভুলে লড়াইয়ে নামার অপেক্ষায় তারা।

মেসির আর্জেন্টিনার কোপা অভিযানের শুরুটা হয়েছে হতাশার। বার্সেলোনা অধিনায়কের দুর্দান্ত ফ্রি-কিকে আলবিসেলেস্তেরা এগিয়ে গেলেও এদুয়ার্দো ভার্গাসের গোলে সমতায় ফেরে চিলি। ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারানোর পর ঘুরে দাঁড়াতে উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ব্রাসিলিয়ার স্তাদিও মানে গারিঞ্চায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায়।

উরুগুয়ের ২০২১ কোপা আমেরিকা অভিযান কিন্তু শুরু হচ্ছে আর্জেন্টিনা ম্যাচ দিয়েই। অর্থাৎ, টুর্নামেন্ট শুরুর চার দিন পর মাঠে নামছেন সুয়ারেসরা। শুরুতেই তারা মুখোমুখি হচ্ছে চিরশত্রু আর্জেন্টিনার।

আর্জেন্টিনা-উরুগুয়ে রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে একমাত্র জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে প্যারাগুয়ে।

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের