লকডাউনে না হলেও বৃষ্টিতে বন্ধ ফুটবল লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২১, ১৩:৩২ আপডেট : ০২ জুলাই ২০২১, ১৩:৩২

টানা বৃষ্টিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম শ্রীহীন হয়ে পড়েছে। কর্দমাক্ত মাঠেই বৃহস্পতিবার বিকেলে ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচ হয়েছে। একপর্যায়ে কাদার কারণে খেলোয়াড়দের জার্সি চেনাই দুরূহ ছিল। স্বাভাবিক খেলা দেখানোও কঠিন হয়ে পড়েছিল। তারপরও কোনোমতে দুই দল খেলা শেষ করেছে। আজও (শুক্রবার) প্রিমিয়ার লিগের খেলা হওয়ার কথা ছিল। কিন্তু মাঠের খারাপ অবস্থা বিবেচনা করে লিগ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক সপ্তাহের লকডাউন ঘোষণা করার পরও লিগ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে বৃষ্টিতে সেটি আর হলো না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বিষয়টি। শুধু প্রিমিয়ার লিগ নয়, কমলাপুর স্টেডিয়ামে চলমান চ্যাম্পিয়নশিপ লিগের খেলাও আপাতত হচ্ছে না। আবহাওয়া ও মাঠের অবস্থা বুঝে ফের মাঠে গড়াবে লিগের বাকি খেলা।

যদিও লকডাউনের শুরুর আগে মেয়েদের লিগ ও তৃতীয় বিভাগের খেলা স্থগিত রাখা হয়েছে। এখন অতি বৃষ্টির কারণে মাঠ অনুপযুক্ত থাকায় সব ধরনের ফুটবলই স্থগিত করা হলো।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পূজামণ্ডপ কমেছে, বেড়েছে সারা দেশে
ঢাকায় পূজামণ্ডপ কমেছে, বেড়েছে সারা দেশে
ভারতে বাড়ছে মার্কিন ভিসার সাক্ষাৎকারের সময়
ভারতে বাড়ছে মার্কিন ভিসার সাক্ষাৎকারের সময়
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’: ভারতেও সরকার পরিবর্তনের পথ দেখছে বিজেপি
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’: ভারতেও সরকার পরিবর্তনের পথ দেখছে বিজেপি
আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’