যে কারণে শিরোপা জয়ের স্বপ্ন দেখতে পারে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২১, ১৫:২৮আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৭:১৭

অসাধারণ নৈপুণ্যতায় কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। দীর্ঘ সময়ের শিরোপা খরা কাটাতে এখন দলটিকে আর দুটি ম্যাচ জিততে হবে। তবে মেসিরা এবার যেভাবে খেলছেন, তাতে আশায় বুক বাঁধছেন ভক্তরাও। কেননা, কোপার এবারের আসরে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি লিওনেল স্কালোনির দল। পাঁচ ম্যাচের প্রথমটিতে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও বাকি সবক’টিতেই জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা।

শুধু তা-ই নয়, নিজেদের সর্বশেষ ১৮ ম্যাচেও পরাজয় বরণ করতে হয়নি ১৪ বার কোপা জয়ী দলটিকে। সর্বশেষ ২০১৯ সালের ৩ জুলাই কোপা আমেরিকার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে তারা ২-০ গোলে হেরেছিল। এরপর দুই বছরে ১৮ ম্যাচ খেলে ১১টিতেই জয় তুলে নিয়েছে মেসিবাহিনী। বাকি ৭টিতে করেছে ড্র। এই ১৮ ম্যাচের ৬টি ছিল প্রীতি ম্যাচের চাদরে ঢাকা। বাকি ১২টির ৬টি কোপা আমেরিকায়, ৬টি বিশ্বকাপ বাছাই পর্বের। যদিও এই ১৮ ম্যাচের ১৬টিতেই প্রতিপক্ষ হিসেবে লাতিনের দলগুলো। এর বাইরে বাকি দুটি দল ছিল জার্মানি ও মেক্সিকো।

এই ১৮ ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিল ব্রাজিল ও জার্মানি। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বীকে ১-০ গোলে হারালেও জার্মানির সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

এবারের কোপায়ও তারা অন্যতম কঠিন প্রতিপক্ষ উরুগুয়ে-চিলিকে ভালোভাবেই সামলেছে। টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ১০ বার বল ঢুকিয়েছে মেসি-মার্টিনেজ-গোমেজরা। বিপরীতে হজম করেছে মাত্র ২টি গোল। এতে বলাই যায়, শুধু আক্রমণভাগ নয়, এবার আর্জেন্টিনার রক্ষণভাগ এবং মাঝমাঠও বেশ গোছানো।

শুরুর ম্যাচে চিলির বিপক্ষে ড্রয়ের পর উরুগুয়ে-প্যারাগুয়ের সঙ্গে ১-০ গোলের জয়ে পেলেও সর্বশেষ দুই ম্যাচে প্যারাগুয়ে-ইকুয়েডরের জাল ৭ বার ভেদ করেছে আর্জেন্টাইনরা। দারুণ ফর্মে আছেন দলের সুপারস্টার লিওনেল মেসি। ৫ ম্যাচের ৪টিতেই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ৪ গোল করেছেন এবং সমান সংখ্যক গোল সতীর্থদের দিয়ে করিয়েছেনও।

এখন লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে সেমিতে মেসিদের প্রতিপক্ষ কলম্বিয়া। বর্তমান ফর্ম বজায় রাখলে সে বাধাও অতিক্রম করতে পারবে বলে ধারণা ফুটবল বোদ্ধাদের। সেমি পেরিয়ে গেলে ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল। সেখানেও ব্রাজিল বধ হলে পরম আরাধ্য শিরোপা উঠবে মেসির হাতে। এই দুই বাধা পেরোতে টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস অবশ্যই বাড়তি প্রেরণা দেবে মেসি-মারিয়া-ডি পলদের। অন্যথায় আরেকবার আক্ষেপে পুড়তে হবে আর্জেন্টিনা ও ভক্তদের।

/এফআর/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী