স্বপ্নের ফাইনালে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২১, ০৬:৫৫আপডেট : ১১ জুলাই ২০২১, ০৬:৫৫

কোপা আমেরিকায় স্বপ্নের ফাইনালে ১-০ গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষে স্কোর আর্জেন্টিনা ১- ব্রাজিল ০।  

মারাকানা স্টেডিয়ামে বল দখলে দুই দলের আধিপত্য ছিল প্রায় সমানে সমান। আক্রমণেও তাই। তবে প্রথম ২০ মিনিট পর্যন্ত ব্রাজিলের আক্রমণভাগে হানা দিতে পারেনি আর্জেন্টিনা। বরং ব্রাজিল ভীতি ছড়িয়েছে। ম্যাচে ফাউল করে খেলার প্রবণতাও ছিল বেশি।

১৩ মিনিটে ব্রাজিল ভালো সুযোগ পেয়েছিল। নেইমার বক্সে ঢুকে শট নিয়েছিলেন। কিন্তু আর্জেন্টাইন ডিফেন্ডারদের কারণে তা বাধাপ্রাপ্ত হয়। মেসি-মার্টিনেজরা সুযোগের অপেক্ষায় ছিল। ২২ মিনিটে তাতে সফলও হয় তারা। দে পলের লং থ্রু থেকে ডিফেন্ডার রেনান লোদি ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি, আনহেল দি মারিয়া বল পেয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপার এদেরসনের মাথার ওপর দিয়ে বা পায়ে সুন্দর ফিনিশিংয়ে গোল করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। ২০০৪ সালে সিজার দেলগাদো সবশেষ আর্জেন্টিনার হয়ে গোল পেয়েছিলেন। এবার অনেকদিন পর দি মারিয়া গোল পেলেন। ২৯ মিনিটে দি মারিয়ার শট রক্ষণে এসে বাধাপ্রাপ্ত হলে ব্যবধান বাড়ানো যায়নি।

ব্রাজিল গোল শোধে হানা দিয়েছে। নেইমার-পাকেতারা চেষ্টা করেছেন। কিন্তু গোলকিপার মার্তিনেজকে বড় পরীক্ষায় ফেলতে পারেনি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের