ফাইনালের আগে দি মারিয়াকে কী বলেছিলেন মেসি?

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২১, ১০:০৪আপডেট : ১১ জুলাই ২০২১, ১৬:২৭

মেসির হাত ধরে কোপার ফাইনালে পৌঁছালেও ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি করেছেন দি মারিয়া। তাতে ২৮ বছরের শিরোপা খরাসহ মেসির অতৃপ্তিও ঘুচিয়েছেন তিনি। অবশ্য এমন অবিশ্বাস্য কীর্তির আগে দি মারিয়াকে প্রেরণা জুগিয়েছিলেন মেসি-ই। দি মারিয়াকে বলেছিলেন, ‘এই ফাইনালটি আসলে তোমার।’

মেসির এমন কথা বলার যৌক্তিক কারণও ছিল। সম্প্রতি বেশ কিছু ইনজুরিতে জাতীয় দলে খেলা হয়নি পিএসজি তারকা। যে কারণে ২০১৬ আসরের ফাইনালেও ডি মারিয়া খেলতে পারেননি। ফলে মেসি তাকে এই বলে তাতিয়েছেন যে তার জন্য জ্বলে ওঠার মঞ্চ হতে পারে এটি, ‘সে আমাকে বলেছিল, এটা আসলে আমার ফাইনাল। এটা সেই ফাইনালের পুনর্মঞ্চায়ন, যেটাতে আমি খেলতে পারিনি। যেটা আজই হওয়ার কথা ছিল, হয়েছেও।’

ম্যাচের একমাত্র গোলটি হয় ২২ মিনিটে। দে পলের লং থ্রু থেকে ডিফেন্ডার রেনান লোদি ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, দি মারিয়া বল পেয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপার এদেরসনের মাথার ওপর দিয়ে বাম পায়ে সুন্দর ফিনিশিংয়ে গোল করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে।

এমন অবিশ্বাস্য গোলের পর মেসি অবশ্য তাকে ধন্যবাদ দিয়েছেন, ‘এটা কখনো ভোলার নয়। মেসি আমাকে ধন্যবাদ দিয়েছে, আমিও তাকে দিয়েছি।’

দীর্ঘ খরার পর বড় কোনও শিরোপা জেতায় দি মারিয়া এবার নতুন লক্ষ্যের কথাও জানিয়েছেন ভক্তদের। তিনি বলেছেন, ‘সামনে বিশ্বকাপ আসছে। এই শিরোপা জয় আমাদের ভীষণভাবে উজ্জীবিত রাখবে।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী