স্পেনকে হারিয়ে ফের সোনার পদক জিততে চায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২১, ১০:০০আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১০:০০

কোপা আমেরিকা কাপে ফাইনাল জিততে পারেনি ব্রাজিল। রানার্সআপ হতে হয়েছে। সেই রেশ কাটতে না কাটতে আবারও আরও একটি প্রতিযোগিতার ফাইনালে মাঠে নামার অপেক্ষায় সেলেসাওরা। টোকিও অলিম্পিক গেমস ফুটবলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলতে যাচ্ছে দানি আলভেজ-রিচার্লিসনরা। সোনার পদক ধরে রাখার মিশনে আজ বাধা স্পেন। টোকিওর ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে দুই দল।

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ব্রাজিলের সোনার পদক ধরে রাখার মিশন। আগেরবার নিজেদের মাঠে সোনা জিতেছিল নেইমাররা। এবারও সোনার পদক ঘরেই রাখতে চাইছে আলভেজরা।
অধিনায়ক আলভেজের কণ্ঠে আবারও সোনা জেতার দৃঢ় সংকল্প, ‘আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করছি। আমাদের সেভাবেই তৈরি থাকতে হচ্ছে। ফাইনাল ম্যাচটি বিশেষ কিছু। কেননা এটা অলিম্পিক ফাইনাল। দলগতভাবে আমরা আত্মবিশ্বাসী।’

ফাইনাল ম্যাচে সতীর্থদের সেরাটা দেওয়ার আহবান এই বর্ষীয়ান ডিফেন্ডারের, ‘আগামী অলিম্পিকে কে খেলতে পারবে এটা বলা যায় না। তবে সেই সংখ্যাটা বেশি হবে না। এটাই আমাদের বিশেষ মুহূর্ত। আপনাকে এই সময়ের জন্য তৈরি থাকতে হবে। নিজের মুন্সিয়ানা দেখাতে হবে। এর জন্য আমরা পরিকল্পনা করেছি দিতে হবে সেরাটা। আমাদের দেশের জন্য।’

ব্রাজিল টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। বিপরীতে জাপানকে শেষ মুহুর্তের গোলে হারিয়ে স্পেন ফাইনাল খেলতে যাচ্ছে।

১৯৯২ সালে একবারই স্পেন অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ২০০০ সালে আবারও ফাইনাল খেললেও ক্যামেরুনের কাছে হেরে রুপা নিয়ে থাকতে হয়েছে। তবে এবার সোনা জেতার মিশন নিয়ে মাঠে নামতে যাচ্ছে।

দলের অন্যতম তারকা পেদ্রি কথাতে তেমনই সুর। ফাইনালে ব্রাজিলকে পেয়ে আরও খুশি, ‘আমি শুরু থেকে ব্রাজিলের বিপক্ষে ফাইনাল খেলতে চেয়েছি। সব সময় সেরাদের বিপক্ষে খেলতে পছন্দ করি। তবে ফাইনাল ম্যাচ সহজ হবে না। কঠিনই হবে। তারা ভালো ফুটবল খেলে থাকে। টেকনিক্যালিও এগিয়ে।’

ব্রাজিলকে সমীহ করলেও জয় নিয়ে মাঠ ছাড়ার পরিকল্পনা পেদ্রির, ‘এটা কঠিনই হবে। কিন্তু আমি আশা করছি আমরা জিততে পারবো। যদি জিততে পারি তাহলে অনেক ভালো হবে।’

/টিএ/এলকে/
সম্পর্কিত
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের