কার্ভাহালের গোলে বেতিসকে হারালো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২১, ০৪:২২আপডেট : ২৯ আগস্ট ২০২১, ০৪:২২

আগের ম্যাচে লেভান্তের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। লা লিগায় তৃতীয় ম্যাচেও রিয়াল বেতিস তাদের ভালোই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। ম্যানুয়েল পেলেগ্রিনির দল করেছে সাধ্যমতো লড়াই। কিন্তু পাল্টা-পাল্টি আক্রমণের ম্যাচে নিজেদের মাঠে হার এড়ানো যায়নি। দানি কার্ভাহালের একমাত্র গোলে রিয়াল মাদ্রিদ হারিয়েছে রিয়াল বেতিসকে।

তিন ম্যাচে দুই জয় ও একটিতে ড্র নিয়ে সাত পয়েন্ট পেয়ে শীর্ষে আনচেলত্তির দল। বিপরীতে তিন ম্যাচে দুই ড্র ও একটিতে হার বেতিসের।

বল দখলে দুই দল প্রায় সমানে সমান। তবে প্রথম আক্রমণটা রিয়াল মাদ্রিদের। ম্যাচ ঘড়ির ৬ মিনিটে বেনজেমার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

বেতিসও আক্রমণে উঠেছে। গোলের সুযোগও এই অর্ধে কম পায়নি। তবে গোলকিপার কোর্তোয়া ছিলেন তেকাঠির নিচে দুর্বার। একাই রুখে দিয়েছেন একের পর এক আক্রমণ। ১১ মিনিটে নাবিল ফেকিরের ফ্রি-কিক কোর্তোয়া ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। ৩১ মিনিটে ফেকিরের আরও একটি প্রচেষ্টা নস্যাত করে দেন কোর্তোয়া।

৪০ মিনিটে জুনামির শট কোর্তোয়া রুখে দিয়ে দলকে ম্যাচে রাখেন। রিয়াল ফাঁকে ফাঁকে আক্রমণে উঠলেও লক্ষ্যভেদ করতে পারেনি।

বিরতির পর অবশ্য রিয়ালের আক্রমণে তেজ বাড়ে।

৫২ মিনিটে বেলের ক্রসে বেনজেমার মাপা হেড গোলকিপার কোনোমতো প্রতিহত করেন। একটু পরই বেনজেমা হেডে বল জালে জড়ালে অফসাইডের কারণে গোল হয়নি।

৬১ মিনিটে রিয়াল মাদ্রিদ একমাত্র গোলটি পায়। ভিনিসিয়াস বাইলাইন থেকে বল বাড়িয়ে দেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশে, বেনজেমা তা পেয়েই ক্রস ভাসিয়েছেন শূন্যে; অন্য প্রান্তে কার্ভাহালের স্লাইডিং ভলিতে জাল কাঁপাতে কোনও সমস্যাই হয়নি। গোলকিপার রুই সিলভা বলের লাইনে ঝাঁপালেও শেষ রক্ষা করতে পারেননি।

৭৩ মিনিটে এসেনসিয়োর শট পোস্টের বাইরে দিয়ে যায়। শেষের দিকে বেতিস চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি। নিজেদের মাঠে হার নিয়েই মাঠ ছাড়ছে হয়েছে তাদের।

/টিএ/আইএ/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের