২২ বছর পর সোনার মাঠে ফেরা, আপ্লুত তো হবেনই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২১, ১৮:১১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৮:১১

১৯৯৯ সালের সাফ গেমস (বর্তমানে এসএ গেমস) ফুটবলে সোনা জিতেছিল বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের ফাইনাল ম্যাচে সেদিন লাল-সবুজ দলের গোলবার আগলে রেখেছিলেন বিপ্লব ভট্টাচার্য। আলফাজ আহমেদের গোলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সাফল্যে মোড়ানো সেই মাঠে ২২ বছর পর আবারও বিপ্লবের পা পড়েছে। তবে অন্যভাবে। বাংলাদেশের মেয়েদের দলের গোলকিপিং কোচ হিসেবে দশরথে পা দিয়ে আবেগে আপ্লুত বিপ্লব।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ের দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে এখন নেপালে আছে। নেপালে যে মাঠে সোনা জিতেছিলেন, সেখানে পা দিয়ে যেন পুরনো স্মৃতিতে ডুব দিলেন সাবেক তারকা গোলকিপার বিপ্লব, ‘ফাইনালে আমরা ভালো খেলে সোনা জিতেছিলাম। প্রতিপক্ষ নেপালকে কোনও গোল করতে দেওয়া হয়নি। স্বাগতিকদের দর্শক গ্যালারিজুড়ে ছিল। তাদের উপস্থিতিতে ম্যাচ খেলা সহজ ছিল না। তবে সেই ম্যাচ জিতে প্রথমবারের মতো সোনা এসেছে। এই স্মৃতি ভোলার নয়।’

দশরথে প্রথম ঢুকে তার দেখা হয় ঢাকায় খেলে যাওয়া নেপালের জাতীয় দলের ফুটবলার হরি খাড়রকার সঙ্গে। পরে সাক্ষাৎ হয় সে দেশের ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি উপেন্দ্র মান সিংয়ের সঙ্গে। দুজনেই ১৯৯৯ সালের স্মৃতি মনে করিয়ে দিয়েছেন।

প্রায় আড়াই বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। তবে কাঠমান্ডুতে প্রথম ম্যাচে ভালো করতে পারেনি সাবিনা-স্বপ্না-তহুরারা। স্বাগতিকদের কাছে ২-১ গোলে হারতে হয়েছে। তাই গোলকিপিং কোচ বিপ্লবের কাছে এটা নতুন অভিজ্ঞতাই, ‘প্রায় আড়াই বছর পর মাঠে নেমে খারাপ করেনি মেয়েরা। সামনের দিকে আরও উন্নতি করার সুযোগ আছে। আশা করছি, একসময় মেয়েদের ফুটবল অনেক এগিয়ে যাবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের