পিএসজিকে শেষ মুহূর্তে জেতালেন হাকিমি

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৬

আগের ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। তাই লিগ ওয়ানে মেস-এর বিপক্ষে মাঠে নামেননি এই তারকা। তার অনুপস্থিতিতে ম্যাচ জিততে কষ্ট হয়েছে প্যারিস সেন্ত জার্মেইর। ম্যাচটি ড্র হতে যাচ্ছিল। শেষ মুহূর্তে ত্রাতা আশরাফ হাকিমি। লাল কার্ডের ম্যাচে এই ডিফেন্ডারের জোড়ায় ২-১ গোলে হারিয়েছে মেসকে।

৭ ম্যাচে প্রথম ড্রতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে প্যারিসের দলটি। মেস তৃতীয় হারে আগের তিন পয়েন্ট নিয়ে তলানিতে আছে। মেসের মাঠে বল দখলের পাশাপাশি আক্রমণও করেছে পিএসজি। ফলও পেয়েছে দ্রুত।

ম্যাচে ঘড়ির ৪ মিনিটে নেইমারের পাসে মাওরো ইকার্দি গোলকিপারকে পরাস্ত করেন। কিন্তু বল গোললাইন অতিক্রমের আগেই ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। ফিরতি বলে আশরাফ হাকিমির শট আর আটকানো যায়নি। গোললাইন অতিক্রম করেছে। এগিয়ে যায় মাওরিসিও পচেত্তিনিয়োর দল।

ব্যবধান বাড়াতে নেইমার ও এমবাপ্পের প্রচেষ্টা সফল হয়নি। বরং মেস কিছুটা গুছিয়ে নিয়ে টানা আক্রমণ করে গেছে।

২৩ মিনিটে সতীর্থের ক্রসে সেনেগালের মেসের মামাদু গে দুর্দান্ত ব্যাক ভলি পোস্টের বাইরে দিয়ে যায়।৩০ মিনিটে ইয়াদের বা পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

৪০ মিনিটে মেস সফল হয়। মামাদু লামিনের ক্রসে কোইয়াতের জোরালো হেডে নাভাসকে হারিয়ে দেন।

৪৫ মিনিটে গুইয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারকে একা পেয়ে চেষ্টা করেও লক্ষ্যে শট রাখতে পারেননি। নাভাস কোনও মতে ক্লিয়ার করে প্রতিপক্ষকে এগিয়ে যেতে দেয়নি।

বিরতির পর মাওরেসিও পচেত্তিনোর দলের প্রাধান্য। শুরুর দিকে এমবাপ্পের পাসে উইনালডমের শট পোস্টের পাশ দিয়ে যায়।

৫৬ মিনিটে নেইমারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৫ মিনিটে নেইমারের লবে আশরাফ হাকিমির শট দূরের পোস্ট দিয়ে যায়।

৮৩ মিনিটে এমবাপ্পের লং শট গোলকিপার কোনও মতে প্রতিহত করেন।

৯০ মিনিটে মেস ১০ জনের দলে পরিণত। ব্রন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। কোচ অ্যানতোনেত্তির জায়গাও হয় গ্যালারিতে।

যোগ করা সময়ের শেষ মিনিটে পিএসজির হাসি। নেইমারের পাসে বা পায়ের জোরালো শটে আশরাফ হাকিমি লক্ষ্যভেদ করেন। এরই সঙ্গে তিন পয়েন্ট নিশ্চিত হয়।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি