অবশেষে টুখেলের চেলসিকে হারালো গার্দিওলার ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:২৬

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচনা করা হয় পেপ গার্দিওলাকে। তার ট্যাকটিকস ফুটবল দুনিয়ায় নতুন এক ধারা তৈরি করেছে। সর্বজয়ী সেই কোচই কিনা বারবার ট্যাকটিকসে ‘মার’ খাচ্ছিলেন টমাস টুখেলের কাছে! জার্মান কোচ চেলসির দায়িত্ব নেওয়ার পর মুখোমুখি তিন লড়াইয়েই হেরেছেন গার্দিওলা। অবশেষে গার্দিওলার ম্যানচেস্টার সিটি জয়ের মুখ দেখলো ‍টুখেলের চেলসির বিপক্ষে। আজ (শনিবার) চেলসির ঘরের মাঠ থেকে ১-০ গোলে জিতে ফিরেছে সিটিজেনরা।

স্টামফোর্ড ব্রিজে ব্যবধান গড়ে দিয়েছেন গাব্রিয়েল জেসুস। ৫৩ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের লক্ষ্যভেদে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানসিটি। এরই সঙ্গে শেষ হয়ে গেলো চলতি প্রিমিয়ার লিগে চেলসির অজেয় থাকার দৌড়। একই সঙ্গে ম্যানসিটির কোচ হিসেবে চতুর্থবারে এসে টুখেলের বিপক্ষে জিতলেন গার্দিওলা।

গতবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংলিশ দুই ক্লাব। পোর্তোর ফাইনালে ‍ম্যানসিটিকে হারিয়ে শিরোপা উদযাপন করেছিল চেলসি। আজ তাদের সামনে পেয়ে ‘প্রতিশোধ’ পর্ব সেরে নিলো ম্যানচেস্টারের ক্লাবটি। দাপুটে পারফরম্যান্সে ৭০ শতাংশ পজেশন ধরে রেখে স্মরণীয় এক জয় পেয়েছে ম্যানসিটি।

শুরু থেকে আক্রমণের পসরা সাজিয়ে চেলসির রক্ষণভাগকে ব্যস্ত রাখে সিটিজেনরা। চেলসি প্রতিআক্রমণ নির্ভর ফুটবলে ওপরে উঠেছে। কিন্তু কোনও দলই গোল পাচ্ছিল না। গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যানসিটিকে লিড এনে দেন জেসুস। শেষ পর্যন্ত ওই গোলটাই সফরকারীদের এনে দিয়েছে ৩ পয়েন্ট। লোমেলু লুকাকুর গোলে যদিও সমতায় ফেরার সুযোগ তৈরি হয়েছিল ব্লুদের। কিন্তু অফসাইটে বাতিল হয় গোলটি।

/কেআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী