রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে ভিয়ারিয়াল

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩০

আগের ম্যাচে মায়োর্কার বিপক্ষে গোল উৎসব করে ম্যাচ জিতেছিল রিয়াল মাদ্রিদ। ৬-১ গোলে জেতা ম্যাচটিতে করিম বেনজেমা জোড়া গোল করেছিলেন। আর আসেনসিও হ্যাটট্রিকের দেখা পান। এমন ম্যাচের পর আজ লা লিগায় কোনও মতে ড্র করেছে কার্লোস আনচেলত্তির দল! ভিয়ারিয়াল তাদের রুখে দিয়েছে। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে গোল শুন্য ড্র দিয়ে।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে বল দখলে ভিয়ারিয়াল বেশ এগিয়ে। ৬৩ ভাগ বল দখলে থেকে আক্রমণেও গেছে। কিন্তু তাদের একাধিক প্রচেষ্টা ভীতি ছড়িয়েছে। কোনও সময় গোলকিপার কোর্তোয়া রুখে দিয়েছেন। আবার রক্ষণে এসে বাধাপ্রাপ্ত হয়েছে। ফিনিসিং দুর্বলতাও চোখে পড়েছে। বিপরীতে রিয়াল চেষ্টা করেও পারেনি লক্ষ্যভেদ করতে; বরং নিজেদের খুঁজে পেতে কষ্ট হয়েছে বেনজেমাদের।

৩৩ মিনিটে বেনজেমার পেনাল্টির আবেদন করলেও রেফারি তাতে সায় দেয়নি। স্পট কিক পেলে হয়তো এগিয়ে যাওয়ার সুযোগ হতো।

বিরতির পর বল দখলে প্রায় সমানে সমান। কিন্তু গোলের দেখা পায়নি কোনও দলই। ৭২ মিনিটে এডেন হ্যাজার্ড নেমেও কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

ড্র করলেও রিয়াল মাদ্রিদের শীর্ষস্থান অটুটই রয়েছে। রিয়াল ৭ ম্যাচে দ্বিতীয় ড্রতে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। ভিয়ারিয়াল এক ম্যাচ কম খেলে পঞ্চম ড্রতে ৮ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে।

/টিএ/আইএ/

/আইএ/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক