নেইমার-এমবাপ্পের সঙ্গে খেলে ‘উন্নতি’ করবেন মেসি

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৩

বড় মঞ্চের অপেক্ষাতেই হয়তো ছিলেন লিওনেল মেসি। প্যারিস সেন্ত জার্মেইয়ের জার্সিতে প্রথম গোল পেলেন তিনি ম্যানচেস্টার সিটির বিপক্ষে ‘হাইভোল্টেজ’ ম্যাচে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ২-০ গোলে জয়ের পথে একবার জাল খুঁজে পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। নতুন ক্লাবে গোল পেয়ে স্বভাবতই খুশি ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। ধীরে ধীরে মানিয়ে নেওয়া মেসি মনে করেন, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যত বেশি খেলবেন, তত উন্নতি করতে পারবেন।

আরেকবার মেসিতে ঘায়েল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ৭৪ মিনিটে দারুণ এক গোল করে ইংলিশ ক্লাবটিকে ম্যাচ থেকে ছিটকে দেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। তার এই গোললে অবদান আছে এমবাপ্পের। ফরাসি ফরোয়ার্ডের ব্যাক পাসে ডি বক্সের বাইরে থেকে জাল খুঁজে নেন মেসি। নেইমারের সঙ্গে তার বোঝাপড়া সেই বার্সেলোনা থেকে, এমবাপ্পের সঙ্গেও যে রসায়ন জমে উঠছে, তার প্রমাণ এই গোল।

মেসি মনে করছেন, নতুন ক্লাবে উন্নতির জন্য এমবাপ্পে ও নেইমারের সঙ্গে আরও বেশি সময় খেলা প্রয়োজন তার। চোটের কারণে দুই ম্যাচ খেলতে পারেননি, ম্যান সিটির বিপক্ষে ফিরেছিলেন একাদশে থেকেই। গোলের সঙ্গে দলের জয়ে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর সন্তুষ্টি তাই একটু বেশিই, ‘গোল করতে পেরে আমি খুশি। গত কয়েকদিন আমি খেলিনি। পার্ক ডু প্রিন্সেসে মাত্র একটি ম্যাচ খেলছিলাম। এটা দ্বিতীয় ম্যাচ। আমি ধাপে ধাপে নিজেকে নতুন ‍দল ও সতীর্থদের সঙ্গে মানিয়ে নিচ্ছি।’

এরপরই নেইমার ও এমবাপ্পের সঙ্গে জুটি নিয়ে কথা বলেছেন মেসি, ‘আমরা (নেইমার ও এমবাপ্পের সঙ্গে) যত একসঙ্গে খেলবো, তখন ভালো করবো। উন্নতি হবে। আমাদের অবশ্যই একসঙ্গে বেড়ে উঠতে হবে, আমাদের খেলার পর্যায় বাড়াতে হবে। আমরা ভালো খেলেছি। আমরা আমাদের সেরাটা দিয়েছি এবং এই ধারা ধরে রাখতে চাই।’

/কেআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি