বিশ্বকাপ উত্তাপের মাঝেই এল ক্লাসিকো মহারণ

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ১৬:০৬আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৬:০৬

ফুটবলে এই একটি ম্যাচের জন্য কত অপেক্ষা, কত প্রতীক্ষা। শুধু দুই দলের সমর্থকদের জন্য নয়, এই মহারণের অপেক্ষায় থাকে গোটা বিশ্ব। ক্রীড়াঙ্গনের সব দেয়াল ভেঙে একাকার হয়ে যায় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকোর উত্তাপ গায়ে মাখতে। সংযুক্ত আরব আমিরাতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই উত্তাপের মাঝেই আজ (রবিবার) ফুটবলে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

বাংলাদেশ সময় আজ রাত ৮-১৫ মিনিটে ন্যু ক্যাম্পের লড়াইয়ে নামছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। লিওনেল মেসি চলে গেছেন প্যারিস সেন্ত জার্মেইয়ে, অন্যদিকে সের্হিয়ো রামোসও ছেড়ে গেছেন রিয়াল মাদ্রিদ। পেশাদারি ফুটবল দুনিয়া বড্ড অদ্ভূত। যে মেসি ও রামোস ছিলেন একে অন্যের ‘শত্র’, সেই তারাই এখন একদলে! হয়তো একসঙ্গে বসেই দেখবেন বার্সা-রিয়াল মহারণ।

মেসি চলে গেছেন, রামোসও নেই, তাই বলে এল ক্লাসিকোর উত্তাপে কোনও টান পড়ছে না। কারণ দুই দলের লড়াই তো শুধু ফুটবলে নয়, এখানে জাতিগত-রাজনৈতিক ব্যাপারও জড়িত। তাই খেলোয়াড় এখানে মুখ্য নয়, খেলাটাই সবার ওপরে। যে লড়াইয়ে মাদ্রিদের ক্লাব রিয়াল প্রতিনিধিত্ব করে স্পেনের, আর বার্সেলোনা নিজেদের স্বাধীনতার দাবি জানায় বার্সেলোনার ফুটবলের মাধ্যমে। তাই বার্সা-রিয়ালের মহারণ সবসময়ই থাকে উত্তেজনার চাদরে মোড়ানো।

মেসি চলে যাওয়ার পর রীতিমতো ধুঁকছে বার্সেলোনা। ৮ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে তারা। রিয়াল মাদ্রিদও সুবিধা করতে পারছে না। সমান ম্যাচে ১৭ পয়েন্ট তাদের, তবে অবস্থানের দিক থেকে তারা তৃতীয়। ন্যু ক্যাম্প থেকে জিতে ফিরলেই শীর্ষে উঠে যাবে লস ব্লাঙ্কোস। অন্যদিকে বার্সা জিতলে চলে যাবে দ্বিতীয় স্থানে।

রিয়ালের মূল অস্ত্র করিম বেনজেমা। এই মৌসুমের গোলের পর গোল করে যাচ্ছেন ফরাসি স্ট্রাইকার। সঙ্গে আছেন ভিনিসিয়ুস জুনিয়র-রোদ্রিগোর মতো তরুণরা। মাঝমাঠে বিশ্বস্ত লুকা মদরিচ-কাসেমিরোরা। অন্যদিকে বার্সার আক্রমণ সম্পূর্ণ নতুন। মেসি ও আতোঁয়া গ্রিজমান দল ছাড়ার পর এসেছেন মেমফিস ডিপাই-লুক ডি ইয়ংরা। তাদের সঙ্গে আনসু ফাতি ফেরায় আক্রমণে গতি পেয়েছে রোনাল্ড কোম্যানের দলের।

মেসিকে ছাড়া এর আগেও এল ক্লাসিকো খেলেছে বার্সেলোনা। তবে আর্জেন্টাইন তারকা একেবারে ন্যু ক্যাম্প ছাড়ার পর প্রথমবার রিয়ালের বিপক্ষে নামতে যাচ্ছে তারা। এল ক্লাসিকোর সর্বোচ্চ স্কোরারকে ছাড়া কাতালান ক্লাবটি কেমন করে, সেটাই দেখার!

/কেআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের