ক্লাসিকো জিতে ফিরে নিজেদের মাঠেই পয়েন্ট হারালো রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২১, ১২:০৯আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১২:০৯

যেনতেন ম্যাচ নয়, এল ক্লাসিকো জয়। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠ থেকে। আত্মবিশ্বাসের বেলুন আকাশ ছোঁয়ার কথা রিয়াল মাদ্রিদের। যদিও ঘটলো উল্টোটা। ন্যু ক্যাম্প থেকে জিতে ফিরে ঘরের মাঠেই পয়েন্ট হারালো মাদ্রিদের ক্লাবটি। ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে কার্লো আনচেলোত্তির দল।

বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচের দুই দিন পর ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উজ্জীবিত এক রিয়াল নেমেছিল ওসাসুনার বিপক্ষে। কিন্তু সফরকারীদের কড়া রক্ষণ ভাঙতেই পারেননি করিম বেনজেমা-ভিনিসিয়ুস জুনিয়ররা। তাদের আটকে দিয়ে মাদ্রিদ থেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে গেছে ওসাসুনা। এই ড্রতেও অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষে বসেছে রিয়াল। ১০ ম্যাচে ২১ পয়েন্ট লস ব্লাঙ্কোদের। সেভিয়া, রিয়াল বেতিস ও রিয়াল সোসিয়েদাদের পয়েন্টও সমান, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।

দুর্ভাগ্য রিয়ালের। সুযোগের পর সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা। কখনও ওসাসুনা গোলকিপার সের্হিয়ো এরেরা বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছেন, কখনও পোস্টে বাধা পেয়েছে। বেনজেমার একটি চেষ্টা নষ্ট হয় বারপোস্টে লেগে। অন্যদিকে সফরকারী গোলকিপার এরেরা দুটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। দুর্দান্ত সেভে তিনি হতাশ করেছে এদের মিলিতাও ও ভিনিসিয়ুসকে।

সফরকারীরা সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিল বিরতির পর। কিন্তু তাদেরও দু্র্ভাগ্য। জন মনকায়োলার শট ফিরে আসে পোস্টে লেগে। তবে ওসাসুনার কাছে এই ড্রও জয়ের সমান। রিয়ালকে তাদের মাঠে এসে আটকে দেওয়া ও ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পাওয়া চাট্টিখানি কথা নয়।

৭৫ শতাংশ বল পজেশন রেখে ১৭টি শট নিয়েছে রিয়াল। যেখানে তিনটি শট ছিল লক্ষ্যে। বিপরীতে ওসাসুনা ৭ শট নিলেও লক্ষ্যে নেই একটিও। এতেই স্পষ্ট হয় রিয়াল কতটা আগ্রাসী ছিল ম্যাচে। কিন্তু সুযোগ নষ্ট ও প্রতিপক্ষের কড়া রক্ষণে পয়েন্ট হারানোর হতাশায় ডুবতে হয়েছে মাদ্রিদের অভিজাতদের।

/কেআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে