আফ্রিকা কাপ অব নেশনস

খেলা দেখতে গিয়ে মারা গেলো কমপক্ষে ৮জন

স্পোর্টস ডেস্ক 
২৫ জানুয়ারি ২০২২, ১১:১৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১১:৩৭

আফ্রিকা কাপ অব নেশনস এখনও চলমান। দেখতে দেখতে টুর্নামেন্ট জমেও উঠেছে বেশ। কিন্তু গতকালের ভয়ঙ্কর এক দুর্ঘটনায় মহাদেশীয় এই টুর্নামেন্টে নেমে এসেছে শোকের ছায়া! ক্যামেরুনে ম্যাচ দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেছেন কমপক্ষে ৮জন। আহত হয়েছেন প্রায় ৫০ জন। যাদের অবস্থা গুরুতর। 

গতকাল ঘটনাটি ঘটেছে ক্যামেরুনের রাজধানী ইয়াওন্দের কাছে অবস্থিত পল বিয়া স্টেডিয়ামে। যেখানে স্বাগতিক ক্যামেরুন ও কমোরোসের শেষ ষোলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিবিসি জানিয়েছে, স্টেডিয়ামটি ৬০ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন। কিন্তু করোনার কারণে সেখানে ৮০ শতাংশের বেশি মানুষের প্রবেশের নিয়ম নেই। তার পরেও গতকালকের ওই ম্যাচে ৫০ হাজারেরও বেশি মানুষ প্রবেশ করার চেষ্টা করেছে।      

এক সাংবাদিক বিবিসিকে জানিয়েছেন, তিনি ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছেন। এএফপি বলেছে, মৃতদের মাঝে এক শিশুও রয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে মাঠে প্রবেশ করার সময় দর্শকদের মাঝে ধস্তাধস্তি হতে।

তাৎক্ষণিকভাবে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি কী হয়েছিল তার বিস্তারিত জানারও চেষ্টা করছে।

অবশ্য মাঠের বাইরে দুর্ঘটনা ঘটলেও শেষ ষোলোর ম্যাচটি নির্বিঘ্নেই অনুষ্ঠিত হয়েছে। ক্যামেরুন ২-১ গোলে হারিয়েছে ১০ জনের দলে পরিণত হওয়া কমোরোসকে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী