সর্বোচ্চ ডিগ্রির জন্য বাংলাদেশকে বেছে নিয়েছেন তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২২, ২১:০২আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২১:০২

পর্তুগালে উয়েফা ‘বি’ লাইসেন্স করেছেন আবাহনী লিমিটেডের কোচ মারিও লেমস। নিজের দেশে ফুটবলের বাকি কোর্সগুলোও করতে পারতেন। কিন্তু ৩৫ বছর বয়সী কোচ সর্বোচ্চ ডিগ্রি অর্জনের জন্য বেছে নিয়েছেন বাংলাদেশকে! এখানেই সেরে নিচ্ছেন প্রথমবারের মতো দেশে হতে যাওয়া এএফসি প্রো লাইসেন্স। শুধু লেমসই নন, কাল শনিবার থেকে ব্যবহারিক কোর্সে অংশ নিচ্ছেন ১৩ জন বিদেশি কোচ। এর মধ্যে রয়েছেন ইংল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার কোচও।

প্রো কোর্সের জন্য সময় লাগবে দেড় বছর। পাঁচটি মডিউলের এ কোর্সের দুটি অনলাইনেই হয়ে গেছে। বাকি তিনটি ব্যবহারিক মডিউলের মধ্যে প্রথমটি হবে পাঁচদিন ব্যাপী।

বাংলাদেশ থেকে মারুফুল হক, সাইফুল বারী টিটু ও জুলফিকার মাহমুদ মিন্টুসহ ১২ জন কোচ এতে থাকছেন। স্থানীয় কোচদের কোর্স ফি ৫ হাজার এবং বিদেশিদের দিতে হচ্ছে ৭ হাজার ডলার। বাফুফে থেকে কোর্স পরিচালনা করছেন টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি। তার সঙ্গে থাকবেন ইরানের জাতীয় দলের সাবেক কোচ মোর্তেজা মোহাসেজও।

মারিও লেমস ঢাকাতে এই কোর্স করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি ২৫ বছর বয়সে দেশ ছেড়েছি ফুটবলের টানে। তখন উয়েফা বি লাইসেন্স করেছি। এখন এই সুযোগ কাজে লাগাতে চাইছি। যেহেতু এখানে কাজ করছি। তাই প্রো লাইসেন্স করে আরও জ্ঞান বাড়াতে চাইছি।’

তার মতো মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শন লেনও যুক্তি তুলে ধরে বলেছেন, ‘এই কোর্স করছি কারণ হলো এখানে আমাকে কাজ করতে হচ্ছে। এছাড়া স্মলি দারুণ একজন ইন্সট্রাক্টর। এএফসি এই কোর্সের স্বীকৃতিও দেবে। তাই এখানেই ক্যারিয়ারের শেষ কোর্সটা করতে চাচ্ছি।’

এদিকে উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ মারুফুল হক অপেক্ষায় আছেন ব্যবহারিক কোর্সের, ‘সব কোচেরই লক্ষ্য থাকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা। সেটা বাংলাদেশে হওয়ায় আমাদের জন্য খুব ভালো হয়েছে। এরই মধ্যে বিশ্বমানের কিছু ইনস্ট্রাক্টরের ক্লাস পেয়েছি। সামনে ব্যবহারিক মডিউলে নিশ্চয়ই আরও অনেক কিছু জানতে পারবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী