এখনও আফসোসে পুড়ছেন আবাহনী কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২২, ২০:৫২আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ২০:৫২

আগে গোল করেও জিততে পারেনি আবাহনী লিমিটেড। প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। দুই জায়ান্টের ম্যাচটির ২৪ ঘণ্টা পার হয়েছে, তবু এখনও আফসোসে পুড়ছেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস!

সিলেট জেলা স্টেডিয়ামে রবিবার আবাহনীর শুরুটা ছিল দুর্দান্ত। দানিয়েল কলিনদ্রেস লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। সোহেল রানা লাল কার্ড পেলে বসুন্ধরা ১০ জনের দলে পরিণত হয়। কিন্তু সেই সুবিধা আবাহনী নিতে পারেনি। বিরতির আগ মুহূর্তে রাকিব হোসেন লাল কার্ড দেখলে দুই দলই ১০ জন নিয়ে খেলেছে।

বিরতির পর এলিটা কিংসলে ও রবিনয়ো গোল করে বসুন্ধরাকে এগিয়ে নেন। তবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েল্তন সমতাসূচক গোল করে আবাহনীর ১ পয়েন্ট নিশ্চিত করেন।

লেমসের বলছেন, ম্যাচ হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে, ‘আমরা এগিয়ে থেকে ম্যাচ জিততে পারিনি। আমার কাছে মনে হয়েছে রাকিবের লাল কার্ডটি ম্যাচের টার্নিং পয়েন্ট। ১০ জনের দল না হলে আমরা ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে পারতাম। এই সুযোগ তো সবসময় আসবে না। এখনও সেটা ভাবলে খারাপ লাগছে।’

বসুন্ধরা এখন ১০ ম্যাচে দ্বিতীয় ড্রতে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। বিপরীতে সমান ম্যাচে আবাহনী চতুর্থ ড্রতে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে।

বর্তামান চ্যাম্পিয়নদের কাছ থেকে ৬ পয়েন্ট দূরে থেকেও আবাহনীর ৩৭ বছর বয়সী কোচ মনে করছেন, শিরোপা লড়াইয়ে থাকা সম্ভব, ‘এখনও দুই দলের অনেক ম্যাচ বাকি। সামনে কী হয় বলা কঠিন। আমাদের কোনও পয়েন্ট হারালে চলবে না। দ্বিতীয় লেগে বসুন্ধরাকে হারাতেই হবে। এছাড়া অন্য ম্যাচেও দৃষ্টি রাখতে হবে। তাই আমার কাছে মনে হয়, এখনও আমাদের শিরোপা স্বপ্ন বেঁচে আছে।’

আগামী ৭ এপ্রিল উত্তর বারিধারার বিপক্ষে ম্যাচ দিয়ে আবাহনীর প্রথম পর্ব শেষ হবে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী