ভ্যালেন্সিয়াকে সমীহ করছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২২, ২০:১৪আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ২০:১৪

এএফসি কাপে প্রিলিমিনারি রাউন্ড-২-এর ম্যাচে আবাহনী লিমিটেড তাদের প্রতিপক্ষ পেয়ে গেছে। আগামী ১২ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে আকাশি-নীলদের প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া। প্রতিপক্ষ পেয়ে ছক কষতে শুরু করেছেন মারিও লেমস।

আগের দিন মালে জাতীয় স্টেডিয়ামে প্রিলিমিনারি রাউন্ড-১-এর ম্যাচে ভুটানের পারো এফসিকে ২-১ গোলে হারিয়েছে মালদ্বীপের দলটি। নিজেদের প্রিমিয়ার লিগে আছে তৃতীয় অবস্থানে। প্রতিপক্ষ নিয়ে আবাহনীর ৩৫ বছর বয়সী কোচ লেমস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভ্যালেন্সিয়া ভালো দল। আগের খেলা অনুযায়ী তারা পাসিং ফুটবল খেলে থাকে। তাদের বিদেশি ফুটবলারও খারাপ নয়। মালদ্বীপ লিগে তাদের অবস্থান ভালো। তাদের বিপক্ষে ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

১২ এপ্রিল সিলেট স্টেডিয়ামের ম্যাচ জেতার লক্ষ্য পর্তুগিজ কোচের। তাই শিষ্যদের মাঠে সেরাটা দেওয়ার বার্তা লেমসের, ‘ভ্যালেন্সিয়া ম্যাচটি দেখার চেষ্টা করেছি। কিন্তু পারিনি। তবে তাদের ছোট করে দেখার কোনও সুযোগ নেই। সিলেটে আমরা ম্যাচ জিততে পারবো বলে আশা করছি। ম্যাচ জিতেই পরবর্তী রাউন্ডে যেতে চাই। এজন্য সবাইকে ভালো খেলতে হবে।’

১২ এপ্রিল দ্বিতীয় রাউন্ডের অন্য ম্যাচে ভারতের এটিকে মোহনবাগানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কার দলটি।

দুই প্রিলিমিনারি রাউন্ড-২-এর বিজয়ী মুখোমুখি হবে ১৯ এপ্রিল প্লে-অফ পর্বে। সেই ম্যাচের বিজয়ী যোগ দেবে ‘ডি’ গ্রুপে আগে থেকে অবস্থান করা বসুন্ধরা কিংস, গোকুলাম কেরালা ও মাঝিয়া স্পোর্টস ও রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে। এই গ্রুপের খেলা হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি