ভ্যালেন্সিয়া খেলতেই আসেনি, সরাসরি প্লে-অফে যাচ্ছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২২, ১৭:২৪আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০২:০৩

এএফসি কাপে প্রিলিমিনারি রাউন্ড-২-এর ম্যাচ খেলতে বাংলাদেশে আসেনি মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া। মালে লিগে তৃতীয় স্থানে থাকা দলটি না আসায় আগামীকাল (মঙ্গলবার) সিলেট জেলা স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে ম্যাচটি আর হচ্ছে না। এতে নিয়মানুযায়ী দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীর ওয়াকওভার পাওয়ার কথা। সিলেটে ম্যাচ কমিশনার সংশ্লিষ্টদের তেমনটাই জানিয়ে দিয়েছেন।

এছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে বাফুফেকে আনুষ্ঠানিকভাবে এই ম্যাচ নিয়ে আজই (সোমবার) তাদের বিস্তারিত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা রয়েছে।

সোমবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন স্থগিতের ঘোষণায় অনেকটাই নিশ্চিত হয়ে যায় ভ্যালেন্সিয়ার না আসার ব্যাপারটি। আর্থিক সমস্যার কারণে এএফসি কাপের বাছাই খেলতে বাংলাদেশে আসেনি মালদ্বীপের দলটি। ঢাকাগামী বিমানের টিকিট শেষ মুহূর্তে বাতিল করে তারা।

নিয়মানুযায়ী, আবাহনী ওয়াকওভার পেলে আগামী ১৯ এপ্রিল প্লে-অফ পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে। সেখানে ভারতের এটিকে মোহনবাগান ও শ্রীলঙ্কার ব্লু স্টার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে তারা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী