একই জায়গা দিয়ে দুই পেনাল্টি শট, একই পরিণতি বেনজেমার

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২২, ১৩:৪৬আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৩:৫০

রিয়াল মাদ্রিদে যখনই আশঙ্কার মেঘ জমাট বাঁধছে, তখনই করিম বেনজেমার ম্যাজিক। অসাধারণ পারফরম্যান্সে লস ব্লাঙ্কোদের মুখে হাসি ফোটাচ্ছেন ফরাসি স্ট্রাইকার। তবে মুদ্রার উল্টো পিঠও তো দেখছেন! ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচটি যেমন। রিয়াল মাদ্রিদ ম্যাচটি জিতেছে বলে হয়তো কাঠগড়ায় উঠছেন না তিনি, কিন্তু ফলটা অন্যরকম হলে কী হতো? এক ম্যাচে যে দুটো পেনাল্টি মিস করেছেন বেনজেমা!

বুধবার রাতে ওসাসুনার মাঠ থেকে ৩-১ গোলে জিতে ফিরেছে রিয়াল। তাতে লা লিগার শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেছে মাদ্রিদের অভিজাতরা। তবে রিয়ালের জয় উৎসবের ফাঁকে বেনজেমার ব্যর্থতাও ফুটে উঠেছে। দারুণ সব গোল করে ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম কাটানো ফরাসি তারকা একই জায়গায় দিয়ে দুটো পেনাল্টি শট নিয়ে দুইবারই ব্যর্থ হয়েছেন।

৭ মিনিটের মধ্যে দুটি পেনাল্টি পায় রিয়াল। দুটো স্পট কিকই নিয়েছিলেন বেনজেমা। তবে ওসাসুনা গোলকিপার সের্হিয়ো হেরেরা তাকে রুখে দিয়েছেন। পেনাল্টি শট দুটি ফরাসি স্ট্রাইকার নিয়েছিলেন একই দিকে এবং পরিণতিও একই। তার বাঁ প্রান্ত দিয়ে নেওয়া শট দুটি একইভাবে প্রতিহত করেন হেরেরা।

৫১তম মিনিটে প্রথম পেনাল্টি পায় রিয়াল। সেবার বেনজেমার নেওয়া নিচু শট ঝাঁপিয়ে রক্ষা করেন ওসাসুনা গোলকিপার। ৭ মিনিট পর রোদ্রিগোকে বক্সের ভেতর ফাউল করলে আবারও বাঁশি বাজান রেফারি। আবারও শট নিতে যান বেনজেমা। তবে এবারও তাকে পড়ে ফেলেন হেরেরা।

মৌসুমটা দুর্দান্ত কাটলেও পেনাল্টিতে ফরাসি তারকার সময় ভালো যাচ্ছে না। এ নিয়ে চলতি মৌসুমে চারটি পেনাল্টি মিস করলেন তিনি। সের্হিয়ো রামোস প্যারিস সেন্ত জার্মেইয়ে পাড়ি জমানোর পর স্পট কিকের দায়িত্ব পড়েছে বেনজেমার কাঁধে। তবে সাবেক অলিম্পিক লিওঁ তারকা সেই দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না!

/কেআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম