এস্পানিওলকে বিধস্ত করে রিয়ালের শিরোপা উৎসব

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২২, ২৩:১০আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ২৩:১০

লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য রিয়াল মাদ্রিদের প্রয়োজন ছিল এক পয়েন্টের। হাতে ছিল পাঁচটি ম্যাচ। তবে তাদের আর পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হয়নি। শনিবার এস্পানিওলের বিপক্ষে প্রথম সুযোগেই ৪-০ গোলের বড় ব্যবধানে জিতে শিরোপা পুনরুদ্ধার করেছে কার্লোস আনচেলত্তির দল।

এটা নিয়ে রিয়ালের শিরোপা সংখ্যা দাঁড়ালো ৩৫-এ। ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৬ ড্রয়ে ৮১ পয়েন্ট পেয়ে সবাইকে ছাড়িয়ে গেছে স্পেনের অন্যতম সেরা দলটি।

সমান ম‍্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে এরপরই আছে সেভিয়া। এক ম‍্যাচ কম খেলে বার্সেলোনা ৬৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে গতবারের চ‍্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ।

ম্যাচে প্রথমার্ধেই চার গোলের দুটি এসেছে রদ্রিগোর কাছ থেকে। অন্য দুটি করেছেন আসেনসিও ও দারুণ ফর্মে থাকা করিম বেনজেমা।

রিয়াল ৩৩ মিনিটে প্রথম গোল পায়। মার্সেলোর পাসে বল নিয়ে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন রদ্রিগো।

১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই তারকাই।

বিরতির পর রিয়াল আরও দুই গোল করে।

৫৪ মিনিটে ব‍্যবধান আরও বাড়ে। কামাভিঙ্গার অ্যাসিস্টে আসেনসিওর শট দূরের পোস্টের ভেতর দিকে লেগে জড়িয়ে যায় জালে।

মাঠে বদলি নেমে করিম বেনজেমা নামের প্রতি সুবিচার করেছেন। প্রতি-আক্রমণ থেকে ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে গোলকিপারকে পরাস্ত করেন ফ্রেঞ্চ এই স্ট্রাইকার। লিগে এটি তার ২৬তম গোল। চার গোলে জেতা ম্যাচে সমর্থকদের শিরোপা জয়ের উল্লাস ছিল দেখার মতো।

আগামী ৫ মে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে ওঠা ম্যাচের আগে এই শিরোপা রিয়ালের জন্য বাড়তি টনিকের মতোই কাজে দেবে।

/টিএ/এফএ/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি