রহমতগঞ্জকে হারিয়ে শিরোপা দৌড়ে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২২, ১৮:১২আপডেট : ০৭ মে ২০২২, ১৮:১৮

প্রথমার্ধে ২ গোলে এগিয়ে যায় আবাহনী লিমিটেড। তবে বিরতির পর শেষের দিকে রহমতগঞ্জ ১ গোল শোধ দেয়। যদিও শেষরক্ষা হয়নি। মারিও লেমসের দল ঠিকই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। আজ (শনিবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবাহনী ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। তাতে শিরোপা দৌড়ে বেশ ভালোভাবেই টিকে থাকলো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।

১৪ ম্যাচে নবম জয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। সমান ম্যাচে তাদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বসুন্ধরা কিংস। অন্যদিকে রহমতগঞ্জ অষ্টম হারে আগের ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে।

সিলেট জেলা স্টেডিয়ামে প্রথমার্ধে আবাহনীর দাপট দেখা যায়। ম্যাচ শুরুর ৯ মিনিটে এগিয়ে যেতে পারতো আকাশী-নীল জার্সিধারীরা। তবে রাকিব হোসেনের শট লক্ষ্যভেদ না হওয়ায় তা হয়নি।

তবে ৮ মিনিটের ব্যবধানে আবাহনী ২ গোল করে রহমতগঞ্জকে ব্যাকফুটে ফেলে দেয়। ১৪ মিনিটে আবাহনী প্রথম এগিয়ে যায়। রাফায়েল অগাস্তোর পাসে মেহেদী হাসান রয়েল বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। রাফায়েল অগাস্তোর পাসে বক্সের ভেতরে বল পেয়ে জুয়েল রানা আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে ব্যবধান দ্বিগুণ করে সমর্থকদের মুখে হাসি ফোটান।

গোল শোধে এই অর্ধে রহমতগঞ্জের দুটি প্রচেষ্টা সফল হয়নি। দুটি শটই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তবে বিরতির পর আবাহনী চেষ্টা করেও পারেনি স্কোরলাইন বড় করতে। বরং রহমতগঞ্জ শেষের দিকে এসে চমক দেখানোর চেষ্টা করে।

ইনজুরি সময়ে মেজবাহ উদ্দিন ব্যবধান কমান। সানডে চিজোবার ডিফেন্সচেরা পাসে বক্সে ভেতরে বল পেয়ে আগুয়ান গোলকিপার শহিদুল আলম সোহেলের পাশ দিয়ে এই মিডফিল্ডার বল জড়িয়ে দেন জালে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি