টাকা নিয়ে রিয়াল-পিএসজির সঙ্গে কথাই হয়নি: এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২২, ২২:২২আপডেট : ২৪ মে ২০২২, ২২:২২

ইউরোপিয়ান মিডিয়ায় গুঞ্জন, মোটা অঙ্কের অর্থে প্যারিস সেন্ত জার্মেইয়ে চুক্তি নবায়ন করেছেন কিলিয়ান এমবাপ্পে। কেউ কেউ তো বলছে, সাইনিং মানি হিসেবে ৩০০ মিলিয়ন ইউরো পেয়েছেন ফরাসি ফরোয়ার্ড! এই অর্থের কারণেই নাকি রিয়াল মাদ্রিদ বাদ দিয়ে পিএসজিকে বেছে নিয়েছেন তিনি। যদিও এমবাপ্পে জানিয়েছেন, টাকা নিয়ে রিয়াল কিংবা পিএসজি কোনও ক্লাবের সভাপতির সঙ্গে তিনি কোনও আলোচনা করেননি।

শেষ হয়েছে এমবাপ্পের দলবদলের নাটক। গত শনিবার পিএসজির সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেছেন তিনি। এরই সঙ্গে থেমেছে এই ফরোয়ার্ডের রিয়ালে যাওয়ার গুঞ্জন। নতুন চুক্তি করার পর মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কায় সাক্ষাৎকার দিয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা। সেখানেই উঠে এসেছিল টাকার প্রসঙ্গ। এমবাপ্পের কাছে পত্রিকাটি জানতে চেয়েছিল, টাকার কারণেই কি তার পিএসজিতে থেকে যাওয়া?

উত্তরটা বেশ গুছিয়েই দিয়েছেন এমবাপ্পে, ‘বিষয়টা নিয়ে আমার কিছুটা কষ্ট আছে। যখন থেকে আমি ফুটবল খেলা শুরু করেছি, তখন থেকে এই খেলাটার প্রতি আমার ভীষণ ভালোবাসা। আমি সবসময় ফুটবল, শিরোপা, গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলেছি; কখনও অর্থ নিয়ে কিছু বলিনি। মানুষজনের যা মনে হয়, সেটা বলতেই পারে, তবে সবাই আমার সম্পর্কে জানে।’

একটু দম নিয়ে ফরাসি তারকা আবার বলতে শুরু করলেন, ‘রিয়াল মাদ্রিদের সবার সঙ্গে আমার কথা হয়েছে, পিএসজির সবার সঙ্গেও হয়েছে। তারা জানে, আমি কখনও সভাপতির সঙ্গে টাকা নিয়ে কথা বলিনি; সেটা যেমন ফ্লোরেন্তিনো পেরেজের (রিয়াল সভাপতি) সঙ্গে, তেমনি নাসের আল খেলাইফির (পিএসজি সভাপতি) সঙ্গেও।’

তবে এমবাপ্পে স্বীকার করেছেন, ‘আমার আইনজীবী টাকা নিয়ে কিছুটা কথা বলেছেন, যেমনটা বলেছে আমার মা-ও।’ তবে তিনি যে বলেননি, সেটা জোর গলার বললেন, ‘আমি খেলা নিয়ে কথা বলেছি, তবে কখনও টাকা নিয়ে কোনও কথা বলিনি।’

/কেআর/
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি