গৌরবের পদ্মা সেতু

স্বপ্ন পূরণের আনন্দ বাফুফে-আবাহনীতেও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২২, ১৭:৩৩আপডেট : ২৫ জুন ২০২২, ১৮:০৮

স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দীর্ঘতম সেতু উদ্বোধন করেছেন। ২৫ জুনটা অবশ্যই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমন মাহেন্দ্রক্ষণে সারা দেশে আনন্দের ঢেউ বইছে। সেতুর উদ্বোধন উদযাপন করা হচ্ছে নানাভাবে। ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাশাপাশি দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড কেক কেটে এই আনন্দে সঙ্গী হয়েছে।

বাফুফে ভবনে নারী ফুটবলারদের অংশগ্রহণে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কেক কেটেছেন। আনন্দ উচ্ছ্বাসের মাঝে কাজী সালাউদ্দিন বলেছেন, ‘পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার বাইরে ভেন্যু করার সুযোগ বাড়লো। ফুটবল বিকেন্দ্রীকরণ ও প্রসারে এই সেতু বড় ভূমিকা রাখবে।’

নারী ফুটবল কমিটির চেয়ারম্যান ও ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণ মনে করছেন, ‘এই সেতু হওয়ার ফলে নারী ফুটবলারদের অনেকেই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।’

আবাহনীও কেক কেটে সেতুর উদ্বোধন উদযাপন করেছে। এর আগে আবাহনী লিমিটেড ক্লাব প্রাঙ্গণে খেলোয়াড়-কর্মকর্তারা কেক কেটে সেতুর উদ্বোধন উদযাপন করেন। দলটির ম্যানেজার সত্যজিত দাশ রুপু এ সময় বলেছেন, ‘পদ্মা সেতু দেশের জন্য বড় মাইলফলক। এতে করে দেশের সবাই সুফল পাবে। দেশ আরও এগিয়ে যাবে।’

নারী ফুটবলার সানজিদা আক্তার সেতুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন, ‘পদ্মা সেতু চালু হওয়ায় দেশবাসী গর্বিত। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি