বার্সেলোনা জানিয়ে দিলো, ডি ইয়ং ‘বিক্রির জন্য নয়’

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২২, ২২:৫৩আপডেট : ০৬ জুলাই ২০২২, ২২:৫৪

২০১৯ সালে আয়াক্স থেকে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকে বার্সেলোনার নিয়মিত একাদশের খেলোয়াড় হয়েছেন ফ্রেঙ্কি ডি ইয়ং। তবে ডাচ তারকাকে নাকি এখন বিক্রি করে দেওয়ার চিন্তা-ভাবনা করছে কাতালানরা- ইউরোপিয়ান মিডিয়ায় এই খবর কয়েকদিন ধরেই। একই সঙ্গে শোনা যাচ্ছে, গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেডের ‘রাডারে’ আছেন এই মিডফিল্ডার। যদিও বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডি ইয়ং ‘বিক্রির জন্য নয়’।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর, ইউনাইটেড বোর্ড ডি ইয়ংকে দলে পেতে আগ্রহী। তারা ৮৫ মিলিয়ন ইউরো দিতে রাজি। ৬৫ মিলিয়ন ইউরো দলবদলের ফি, বাকি ২০ মিলিয়ন আনুষঙ্গিক। ইংলিশ ক্লাবটির নতুন কোচ এরিক টেন হাগের অধীনে আয়াক্সে খেলেছেন ডি ইয়ং। পুরনো শিষ্যকে আবার দলে পেতে চান এই কোচ।

ইউরোপিয়ান মিডিয়ায় আবার এটাও শোনা হচ্ছে, ইউনাইটেডের এই প্রস্তাব নাকি প্রত্যাখ্যান করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। এবার কাতালান ক্লাবটির সভাপতির কথায় সেটিই স্পষ্ট হলো। লাপোর্তা জানিয়েছেন, তারা ডি ইয়ংকে বিক্রি করবে না। তবে ‘যদি প্রয়োজন পড়ে কিংবা আগ্রহ থাকে’, তাহলে ডাচ মিডফিল্ডারকে ছেড়ে দেবে তারা।

বার্সা সভাপতি লাপোর্তা বলেছেন, ‘(ডি ইয়ং) বার্সেলোনার খেলোয়াড়। যদি আমাদের দরকার না পড়ে কিংবা তাকে বিক্রি করার ইচ্ছা না থাকে, তাহলে আমরা তাকে বিক্রি করবো না।’ এই অবস্থায় বিবিসির খবর, ইউনাইটেড ডি ইয়ংকে দলে চাইছে, তবে তাদের প্রক্রিয়া ধীর গতির।

ডি ইয়ংকে বিক্রি করা প্রসঙ্গে লাপোর্তা এটাও জানিয়ে রেখেছেন, ‘আমরা জানি তার জন্য প্রস্তাব আছে। যদি কোনও সময় আমাদের মনে হয় তাকে বিক্রি করার দরকার আছে, তাহলে আমরা ভেবে দেখবো। তবে এই মুহূর্তে এটা নিশ্চিত করে বলতে পারি, আমরা এই খেলোয়াড়কে বিক্রি করছি না।’

এখন কথা হচ্ছে, বার্সেলোনার অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ের বিক্রির প্রসঙ্গ কেন আসছে? কারণ হলো, কাতালান ক্লাবটির অর্থনৈতিক অবস্থা। ডি ইয়ংয়ের বেতন মেলাতে হিমশিম খেতে হচ্ছে বলেই নাকি তাকে ছেড়ে দেওয়ার আলোচনা হয়েছে ক্লাবটিতে।

করোনাভাইরাসের প্রভাবে বার্সেলোনার আর্থিক অবস্থা ভালো নয়। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর, ক্লাবের স্বার্থে ২০২০-২১ মৌসুমে ৩ মিলিয়ন ইউরো বেতন কমিয়েছিলেন ডি ইয়ং। গত মৌসুমে কমিয়েছেন ৬ মিলিয়ন ইউরো। তবে সামনের মৌসুমে সেসব পরিশোধ করতে হবে বার্সেলোনাকে।

মার্কা জানিয়েছে, নতুন মৌসুমে ডি ইয়ংকে ১৮ মিলিয়ন ইউরো দিতে হবে বার্সেলোনাকে। আর তার চলমান চুক্তির শেষ মৌসুমে, অর্থাৎ ২০২৪ সালে দিতে হবে ১৯ মিলিয়ন ইউরো।

/কেআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী