শেখ কামালের জন্মদিনে আবাহনীর যত আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২২, ১৮:৫৩আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৯:০৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আগামী ৫ আগস্ট। ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এই ক্রীড়া ব্যক্তিত্ব। দিনটি সামনে রেখে তারই হাতে গড়া ক্লাব আবাহনী লিমিটেড নানা কর্মসূচি পালন করতে যাচ্ছে।

এবারও ক্লাব প্রাঙ্গণে ৫ আগস্ট (শুক্রবার) সকাল থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোভিড পরিস্থিতির কারণে সব অনুষ্ঠান স্বাস্থবিধি মেনে করা হচ্ছে। আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত প্রেস রিলিজে বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়েছে।

এর মধ্যে রাত ১২টা ১ মিনিটে ক্লাব ভবনে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পরিচালক,খেলোয়াড় ও কর্মকর্তাদের মাল্যদান এবং তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত হবে। দিনব্যাপী কোরআন তেলাওয়াত ছাড়াও বাদ আসর ক্লাব ভবনে রয়েছে দোয়া মাহফিল। এছাড়া বিকাল ৪টায় শহীদের বর্ণাঢ্য কর্মবহুল জীবনের ওপর হবে আলোচনা ও স্মৃতিচারণ।

এই অনুষ্ঠানে সবাইকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার