৭ বছর পর পুরানো ক্লাবে প্রত্যাবর্তন মারুফুল হকের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২২, ১৭:০২আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০২:৩৫

সাত বছর আগে শেখ জামালে যোগ দিয়ে সাফল্য পেয়েছিলেন দেশসেরা অন্যতম কোচ মারুফুল হক। সেবার ভুটানে কিংস কাপ ও ফেডারেশন কাপের ট্রফি জয় ছাড়াও প্রিমিয়ার লিগের প্রথম পর্বে সাফল্য পেয়েছিলেন। একপর্যায়ে অবশ্য ক্লাব ছাড়তে হয়েছিল। উয়েফা ‘এ’ লাইসেন্স পাওয়া কোচের আবারও সেই পুরানো ক্লাবে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে। 

আসছে নতুন ফুটবল মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ডাগআউটে দেখা যাবে মারুফুল হককে। দু’পক্ষের মধ্যে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। শিগগিরই হতে যাচ্ছে আনুষ্ঠানিক চুক্তি। তার আগে অবশ্য কোনও পক্ষই চুক্তি নিয়ে সেভাবে কথা বলতে নারাজ।

শেখ জামালের ঘনিষ্ঠ সূত্র বলছে, মারুফুল হকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত। এখন শুধু কাগজ-কলমে আনুষ্ঠানিকতা বাকি। অন্যদিকে মারুফুল হক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের মধ্যে কথা চলছে। এখনও ফাইনাল কিছু হয়নি। চুক্তি না হওয়া পর্যন্ত তো কিছু বলা যাবে না।’

মূলত নতুন মৌসুমে সাইফ স্পোর্টিংয়ে যাওয়ার কথা ছিল তার। কিন্তু আকস্মিকভাবে প্রিমিয়ার ফুটবল লিগে না খেলার ঘোষণা দিয়েছে তারা। তাই স্বাভাবিকভাবেই মারুফুল হক নতুন ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ