বাংলাদেশের সবচেয়ে দুঃখের দিন আজ: কাজী সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২২, ২০:১৮আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২০:২৯

আজ (সোমবার) ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এইদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা এক দল পাপিষ্ঠের হাতে নির্মমভাবে নিহত হন। সারা দেশে দিনটি গভীরভাবে পালিত হচ্ছে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। ক্রীড়া ফেডারেশনগুলো যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যালয় কর্মসূচি পালন করে সভাপতি কাজী সালাউদ্দিন স্মরণ করেছেন বঙ্গবন্ধু ও তার পরিবারকে। সেখানে সংবাদমাধ্যমকে চারবারের নির্বাচিত সভাপতি বলেছেন, ‘প্রতি বছরই বাফুফে এটা পালন করে, বঙ্গবন্ধু ও তার পরিবারের মৃত্যুর দিনটি। সবচেয়ে বড় কথা হলো, আমাদের মনে রাখতে হবে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে দুঃখের দিন, সবচেয়ে কালো দিন হলো আজ। যিনি আমাদেরকে আমাদের স্বাধীনতা দিয়েছেন বলে আজ দাঁড়িয়ে কথা বলছি, এই সুযোগটা করে দিয়েছেন বলেই আজ আমরা সবাই এখানে।’

বঙ্গবন্ধু ও তার পরিবারের সঙ্গে কাজী সালাউদ্দিনের নিবিড় সম্পর্ক। শোকের দিনে ব্যথিত তিনিও, ‘যখনই এই দিনটি আসে, তখনই আমাদের সবার বুকে ব্যথা হয়। আমরা দোয়া করি বঙ্গবন্ধুসহ সবাই যেন বেহেস্তবাসী হোন।’

বঙ্গবন্ধু ও তার পরিবারের সবাই ক্রীড়ামনস্ক। এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন শুধু বলেছেন, ‘সবাই জানেন উনি (বঙ্গবন্ধু) ও উনার ছেলে-মেয়ে সবাই স্পোর্টসের সঙ্গে জড়িত। আজকের এইদিনে সেই সাবজেক্টে যেতে চাইছি না। শোক দিবসের মধ্যে থাকতে চাইছি।’

বাফুফে ছাড়াও অলিম্পিক অ্যাসোসিয়েশন, দাবা ফেডারেশন, আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিংসহ অন্যরা শোকের দিনটি পালন করছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী