জেমিকে ক্ষতিপূরণ দিতে বলেছে ফিফা, আপিল করতে পারে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২২, ২১:২২আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ২১:৪৭

২০২২ সালের আগস্ট পর্যন্ত জেমি ডের সঙ্গে চুক্তি ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই  জানুয়ারিতে ইংলিশ কোচকে বরখাস্ত করা হয়। নিজের বকেয়া বেতন-ভাতার দাবিতে পরবর্তীতে ফিফায় নালিশ জানালে অবশেষে রায় এসেছে। জেমি ডে’কে নির্দিষ্ট পরিমাণ আর্থিক জরিমানা দেওয়ার জন্য বাফুফেকে নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ আজ (বুধবার) সংবাদমাধ্যমকে বলেছেন, 'জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে বেতন-ভাতা সম্পর্কিত বিষয়ে ফিফার কাছে আবেদেন করে। এরপর ফিফা থেকে জেমি ডেকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক জরিমানা দিতে বলা হয়েছে। আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট এ নিয়ে কাজ করছে। আপিলের সুযোগ আছে কিনা দেখা হচ্ছে।’

আর জেমি ডে লন্ডন থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'ফিফার কাছে আমি আবেদন করেছিলাম। ফিফা আমার পক্ষে রায় দিয়েছে। কত টাকা পাবো আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমার আইনজীবী বিষয়টি দেখছে।'

২০১৮ সালের মে থেকে জেমি ডে বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন। তার তিন বছরের মেয়াদে জামাল ভূঁইয়ারা ৩১ ম্যাচ খেলেছে। এর মধ্যে ১০ টিতে জয়, ৫টি ড্র ও ১৬ টি ম্যাচ হেরেছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী