আগের চেয়েও শক্তিশালী আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২২, ১৫:০৫ আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৫:০৯

গতবার দুটি টুর্নামেন্ট জিতলেও অল্পের জন্য প্রিমিয়ার লিগ ট্রফি জেতা হয়নি আবাহনীর। এবার অবশ্য আটঘাট বেঁধেই দলবদলে অংশ নিয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবটি। যোগ করেছে নতুন দেশি-বিদেশি খেলোয়াড়। তাদের সমন্বয়ে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে তারা। তাতে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগ ছাড়া অন্য তিনটি ট্রফিতেও চোখ আকাশি-নীল জার্সিধারীদের।

সোমবার ছিল খেলোয়াড়দের নিবন্ধনের শেষ দিন। রাতেই আবাহনী লিমিটেডের দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে ৩৫ জনের তালিকা বাফুফেতে এসে জমা পড়েছে।

এবার উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা ও উইঙ্গার রাকিব হোসেন দল ছেড়ে গেছেন। এছাড়া নাবীব নেওয়াজ জীবন, শহিদুল আলম সোহেল, নুরুল নাইম ফয়সাল ও ইমন মাহমুদরা ভরসা রেখেছেন মারিও লেমসের দলটির ওপর।

গতবার রিজার্ভ বেঞ্চ নিয়ে দুশ্চিন্তা ছিল। এবার মেরাজ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, সোহেল রানা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, আসাদুজ্জামান বাবলু ও পাপন সিংহদের মতো খেলোয়াড় আসায় নির্ভার থাকতে পারছে। আছে নাইজেরিয়ান বংশোদ্ভুত এলিটা কিংসলেও।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে নতুনত্ব এসেছে। ইরানের ডিফেন্ডার মিলাদ শেখের জায়গায় এসেছেন সিরিয়া জাতীয় দলে খেলা মোহামেদ ইউসেফ। ব্রাজিলের রাফায়েল অগাস্তোর সঙ্গে রাশিয়া বিশ্বকাপ খেলা দানিয়েল কলিনদ্রেস তো থাকছেনই। আক্রমণভাগে একটি পরিবর্তন এসেছে। ব্রাজিলিয়ান দোরিয়েল্তনের জায়গায় স্বদেশি গেটারসন আলভেজ এসেছেন। এছাড়া নাইজেরিয়ার পিটার এনরোচকে দেখা যাবে দেশের অন্যতম জনপ্রিয় ক্লাবটিতে।

বিদেশি সবার প্রোফাইলও বেশ সমৃদ্ধ। রাফায়েল কিংবা কলিনদ্রেস সম্পর্কে নতুন করে কিছু বলার নেই।  অন্য দুই নতুন ফরোয়ার্ডই মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে খেলেছেন। এখন নতুন দলের হয়ে নিজেদের প্রমাণের পালা।

আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস তাই প্রত্যাশা রেখে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগের চেয়ে দল ভালো হয়েছে। এক পজিশনে অনেক খেলোয়াড় রয়েছে। এখন আমাদের মাঠে লড়াই করতে হবে। সব ট্রফির জন্য আমরা খেলবো।’

দলটির দীর্ঘদিনের ম্যানেজার সত্যজিত দাশ রুপুও আশাবাদী কন্ঠে বলেছেন, ‘আমরা চেষ্টা করেছি একটি ভারসাম্যপূর্ণ দল গড়তে। যেন শিরোপার জন্য লড়াই করা যায়, ট্রফি জেতা যায়। গতবার রিজার্ভ বেঞ্চের দুর্বলতার জন্য ঘরোয়া কিংবা এএফসি কাপে শেষ পর্যন্ত ভালো খেলতে পারিনি। এবার সেদিকে মনোযোগ দিয়েছি। এখন এক পজিশনে একাধিক খেলোয়াড় আছেন। একাদশে জায়গা করে নিতে সবার মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা হবে। আশা করছি, সমর্থকদের মন জয় করতে পারবো।’

শেষ দিনে প্রিমিয়ার লিগের অন্যদলগুলোও নিজেদের নিবন্ধন সেরে নিয়েছে। স্বাধীনতা কাপ দিয়ে শুরু হচ্ছে নতুন মৌসুম।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
তিন লাল কার্ডের ম্যাচে পাকিস্তানি রাজার জোড়া গোলে ধরাশায়ী আবাহনী
ব্রাদার্সের ড্র, আবাহনীর জয়
নাইজেরিয়ানদের নৈপুণ্যে ৫ গোলে জিতলো আবাহনী
সর্বশেষ খবর
টাকা নিয়ে বের হলেই টার্গেট, বাগেরহাটে ছিনতাইয়ের দৌরাত্ম্য
টাকা নিয়ে বের হলেই টার্গেট, বাগেরহাটে ছিনতাইয়ের দৌরাত্ম্য
টেস্টে বাংলাদেশের সফল পাঁচ রান তাড়ার গল্প
টেস্টে বাংলাদেশের সফল পাঁচ রান তাড়ার গল্প
কটূক্তি নয়, প্রশংসায় ভরুক সোশ্যাল মিডিয়া!
কটূক্তি নয়, প্রশংসায় ভরুক সোশ্যাল মিডিয়া!
এ যেন দেশের ভেতরে আরেক সাম্রাজ্য, যেখানে পুলিশও যেতে ভয় পায়
এ যেন দেশের ভেতরে আরেক সাম্রাজ্য, যেখানে পুলিশও যেতে ভয় পায়
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’