খেলা শেষে স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করলেন জাপানের সমর্থকরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ নভেম্বর ২০২২, ০০:৪৬আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০০:৫৭

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে জাপান। ২-১ গোলের জয়ে প্রশংসায় ভাসছে এশিয়ার জায়ান্টরা। মাঠের খেলায় জাপানের ফুটবলারদের অসামান্য কীর্তি সবার মুখে মুখে। তবে শৃঙ্খলার দৃষ্টান্ত তৈরি করে আলোচনায় এসেছেন দর্শক সারিতে থাকা জাপানের সমর্থকরাও। খেলা শেষে গ্যালারির আবর্জনা পরিষ্কার করেছেন তারা।

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষে উল্লাসের পাশাপাশি দোহার খলিফা স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করেছেন জাপানের শতাধিক সমর্থক। স্টেডিয়ামে দর্শকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল, খাবারের বিভিন্ন প্যাকেট সংগ্রহ করে বড় পলিথিনে রাখেন তারা। ময়লার ব্যাগগুলো কাঁধে করে নিয়ে গিয়েছিলেন বাইরেও।

সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতার-ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচেও স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করেছিলেন তারা। যদিও সেদিন তাদের দল খেলেনি।

উদ্বোধনী ম্যাচে তাদের এই দৃষ্টান্তমূলক কাজের একটি ভিডিও করেছিলেন ওমর আল ফারুক নামের বাহরাইনের অনুপ্রেরণা দানকারী এক ব্যক্তি। তিনি জাপানের এক সমর্থককে জিজ্ঞেস করছিলেন কেন তারা এই কাজ করছেন।

উত্তরে বলেছিলেন, জাপানিরা আমাদের আবর্জনা যেখানে-সেখানে ফেলে যাই না। নির্দিষ্ট স্থানেই ফেলি। কেননা আমরা প্রতিটা স্থানকে সম্মান করি।

ওমর আল ফারুক তাদের কাজ দেখে ও কথা শুনে নিজেই অনুপ্রাণিত হয়ে তাদের সঙ্গে মহৎ এই কাজে নেমে পড়েন। তবে শুধু এবারই নয়, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করেছিল জাপানের ফুটবল সমর্থকরা। তাদের এমন উদ্যোগ সেবারই নেট দুনিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

/এফআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী