নেইমার তো বটেই, দানিলোকেও পাচ্ছে না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২২, ২১:৪৭আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ২২:০৫

দিনভর আলোচনা। বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোয় খেলবেন তো নেইমার? কোচ তিতেসহ সংশ্লিষ্ট সবাই আশার কথা শোনালেও আদতে পিএসজি তারকাকে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে পাচ্ছে না পাঁচবারের চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নেইমার চোট পেয়ে মাঠ ছাড়েন ৮০ মিনিটে। পরীক্ষা-নিরীক্ষার পর দলের ডাক্তার জানিয়েছেন, নেইমারকে গ্রুপ পর্বের ম্যাচ দুটিতে আর দেখা যাবে না। এমআরআই রিপোর্টেও সুখকর কিছু আসেনি। দেখা গেছে, চোটে পড়ে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তার। তবে তার চিকিৎসা চলতে থাকবে। সুস্থ হলে তখন নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। অবস্থা এমন যে সেলেসাওদের আরেক ফুটবলার দানিলোকেও পাচ্ছে না ব্রাজিল। নির্ভরযোগ্য এই ফুলব্যাকেরও গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলা হবে না।

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন, ‘নেইমার ও দানিলোর এমআরআই করানো হয়েছে। দেখা গেছে দুজনের গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তারা পরবর্তী দুই ম্যাচে নিশ্চিতভাবেই খেলতে পারবে না। টুর্নামেন্টের বাকি অংশে তাদের ফিরিয়ে আনার জন্য সতর্ক থেকেই পরিচর্যা করা হবে।’

আরও জানা গেছে, উইঙ্গার অ্যান্তনি ও মিডফিল্ডার লুকাস পাকেতাও অসুস্থ। তারাও মিস করতে পারেন সোমবারের ম্যাচ! যা সেলেসাওদের জন্য বড় দুঃসংবাদ। সোমবার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে