ডিফেন্স ডিফেন্স আর ডিফেন্স, এক মন্ত্র সুইসদের

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২২, ০০:১০আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০০:১২

ব্রাজিলের বিপক্ষে যেন এক মন্ত্রে খেলতে নেমেছিল সুইজারল্যান্ড। ডিফেন্স, ডিফেন্স আর ডিফেন্স। ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত সফলও হয়েছিল তারা। নেইমার না থাকায় যেন আক্রমণের ছন্দও হারিয়েছিল ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ডিফেন্স আগলে রাখতে পারেনি সুইসরা। ৮৩ মিনিটে সুইস দেয়াল ভাঙেন ক্যাসিমিরো। ডান পায়ের দুরন্ত শটে গোল করে দলকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন তিনি। এই জয়ের পরে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ জি-র শীর্ষে ব্রাজিল। এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের শেষ ষোলোতে উঠে গেলেন তিতের ছেলেরা।

খেলার প্রথম মিনিট থেকেই আক্রমণে ঝাঁপায় ব্রাজিল। অন্যদিকে রক্ষণ মজবুত রাখাই ছিল  সুইজারল্যান্ডের নীতি। প্রতি-আক্রমণে খেলার পরিকল্পনা করে নেমেছিলেন সুইস কোচ মুরাত ইয়াকিন। মাঝে মধ্যে প্রতি আক্রমণে উঠলেও ওপরের দিকে খেলোয়াড় না থাকার কারণে ব্রাজিলের রক্ষণে হুমকি তৈরি করতে পারেনি সুইসরা। পুরো ম্যাচে একটি অন টার্গেট শট নিতে পারেন সুইজারল্যান্ড।

৮৩ মিনিট পর্যন্ত ব্রাজিলকে আটকে রাখার কৃতিত্ব পেতেই পারেন সুইস খেলোয়াড়রা। এরপর অবশ্য ব্রাজিলকে উদ্ধার করেন ক্যাসিমিরো। বাম প্রান্ত ধরে ভিনিসিয়ুস-রদ্রিগো যুগলবন্দিতে বক্সের মধ্যে বল পান ক্যাসেমিরো। ডান পায়ে জোরালো শট মারেন তিনি। সুইজারল্যান্ডের ডিফেন্ডারের শরীরে লেগে সেই বল জালে জড়িয়ে যায়। কিছু করার ছিল না গোলরক্ষক সোমারের।

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের