বরণ করে নেওয়া হলো এমবাপ্পেদের

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২২, ১৩:৪৪আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৪:৪৪

গতবারের মতো এবার আর সৌরভ ছড়ায়নি ফরাসি ‍ফুটবল। কিন্তু দুর্দান্ত এক ফাইনাল উপহার দিয়ে কোটি কোটি ভক্তের হৃদয় তো কেড়েছে! সোমবার রানার্সআপ হয়ে দেশে ফেরার পরও প্যারিসে বিশ্বকাপের ট্র্যাজিক নায়কদের বরণ করে নিতে অপেক্ষায় ছিলেন অজস্র মানুষ।

প্যারিসে বিমানবন্দর নামতেই করতালিতে তাদের অভিনন্দন জানান স্থানীয়রা। আর প্যারিসের রাস্তায় তাদের বরণ করে নিতে অবস্থান করছিল হাজার হাজার মানুষ। ডিসেম্বরে প্রচণ্ড ঠান্ডার মাঝেও তারা হাজির হয় প্যারিসের হোটেল প্যালেস ডি লা কনকোর্ডেতে। যে হোটেলটিতে রানার্সআপদের উষ্ণ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

হোটেল থেকে দূরে অবস্থান করেও এ সময় ভক্তদের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। তারা আতশবাজি ফুটিয়েছে। ফ্রান্সের পতাকা হাতে বারবার স্লোগান দিয়েছে, ‘এগিয়ে যাও লেস ব্লুজ।’

জবাবে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের ভালোবাসার জবাব দিয়েছেন এমবাপ্পে, জিরুদরাও। ভক্তদের উল্লাস ধ্বনিতে তখন এমবাপ্পের নামটিই বেশ উচ্চারিত হচ্ছিল। কিন্তু প্রাণভোমরা এমবাপ্পেকে তখন ভীষণ বিমর্ষ দেখা গেছে।

হয়তো রানার্সআপের এমন বরণ চাননি তিনি। চেয়েছিলেন গতবারের মতো উন্মাতাল এক ফ্রান্সকে।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম