মেসিদের বাংলাদেশ সফরের বিষয়ে ‘যথা সময়ে’ জানাবে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৯

বাংলাদেশে এসে খেলার কথা চলছে আর্জেন্টিনার। বিশ্বচ্যাম্পিয়নদের আসার বিস্তারিত জানাতে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু তার আগেই হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে সংবাদ সম্মেলন বাতিল করেছে বাফুফে। এ নিয়ে বিকালে আনুষ্ঠানিক এক বার্তায় সংবাদ সম্মেলন বাতিলের কোনও কারণ না দেখালেও যথাসময়ে তা জানানোর আশ্বাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুর থেকেই বাফুফে ভবনে ছিল মিডিয়া কর্মীদের ভিড়। সংবাদ সম্মেলন স্থগিতের কারণ খুঁজতে সবাই হাজির হয়েছিলেন। তবে কেউই আনুষ্ঠানিকভাবে কথা বললেন না।

পরে হোয়াটসঅ্যাপ বার্তা দিয়ে বাফুফে বলেছে ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন হতে বর্ণিত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অবহিত করা হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, বর্ণিত বিষয়ে (আর্জেন্টিনার বাংলাদেশে আগমন) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কাম্য।’

এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, ‘বাফুফের পূর্ব নির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণে আজ অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এদিকে, সংবাদ সম্মেলন বাতিল হলেও আর্জেন্টিনার ঢাকায় খেলা নিয়ে যাবতীয় প্রস্তুতি এখনও চলছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘সবকিছুই ঠিক আছে। আর্জেন্টিনাকে ঢাকায় আনার চেষ্টা চলছে। কিছু কারণে সংবাদ সম্মেলন হচ্ছে না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি