ক্রীড়া প্রতিমন্ত্রীর সহায়তায় ব্রাজিল যাচ্ছেন বাংলাদেশের ডিফেন্ডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ২১:৪৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০০:৪৪

ব্রাজিলের সাও পাওলো শহরের সালতো ক্লাবে তিন মাসের জন্য অনুশীলনের সুযোগ পেয়েছেন নাজমুল আখন্দ। কিন্তু সুযোগ পেলে কী হবে যাওয়ার অর্থ সংগ্রহ করতে হিমিশিম অবস্থা। তবে শেষ পর্যন্ত বিমানের টিকিটের অর্থ জোগাড় হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল টিকিটের জন্য তিন লক্ষ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আজই সাক্ষাৎ করেছেন ডিফেন্ডার নাজমুল। সেখানে নাজমুলের আবেদনে সাড়া দিয়েছেন ক্রীড়াঙ্গনের অভিভাবক। নাজমুল নিজেই বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে আজ দেখা করে তাকে বিষয়টি জানাই। আবেদনও করি একই সঙ্গে। আমার যাওয়ার টিকিটের অর্থ মন্ত্রী অনুমোদন করে দিয়েছেন। বৃহস্পতিবার অর্থ পাওয়ার কথা রয়েছে।’

সেখান থেকে ফিরেই নাজমুল বিমানের টিকিটের বুকিংও দিয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারি ব্রাজিলের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। নাজমুল বলেন, ‘মন্ত্রীর আশ্বাসের পর টিকিটের বুকিং দিয়েছি। তার কারণেই আমার ব্রাজিল যাওয়া হচ্ছে। আমি কৃতজ্ঞ তার কাছে।’

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী