হাসপাতাল থেকে ফিরে অনুশীলনে বাংলাদেশ অধিনায়ক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১২ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৯

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল অধিনায়ক শামসুন্নাহারকে। আশার কথা হলো, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তেমন কোনও সমস্যা দেখা যায়নি। হাসপাতাল থেকে ফিরেই আজ শনিবার সকালে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নেপালের বিপক্ষে ম্যাচের ৪৪ মিনিটে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়েন। শেষ পর্যন্ত মাথায় আঘাত নিয়ে মাঠ থেকে উঠে যেতে হয়েছে। তবে বাংলাদেশের জয়ের পর তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। রাতেই শামসুন্নাহারকে স্থানীয় একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয়েছিল।

যদিও কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ শনিবার সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সুস্থ হয়েই দলের সঙ্গে অনুশীলন করেছেন শামসুন্নাহার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন আশা করছেন আগামীকালের ভারতের বিপক্ষে ম্যাচে শামসুন্নাহার খেলার জন্য ফিট হয়ে উঠবেন। তিনি বলেছেন, ‘শামসুন্নাহার আজ মাঠে এসেছে। এখানে সে অনুশীলনে যা যা করার, সেগুলো করেছে। আল্লাহর রহমতে ভালো আছে সে, কোনও সমস্যা নেই। যেহেতু ডাক্তার ওকে বিশ্রামের পরামর্শ দেননি, তাই মাঠে এসেছে। তা ছাড়া আমাদের ফিজিও সব সময় ওকে পর্যবেক্ষণে রেখেছে।’ 

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
বিশ্ব শিক্ষক দিবস আজ
বিশ্ব শিক্ষক দিবস আজ
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি