সিঙ্গাপুরের বিপক্ষে খেলছে না সাবিনা-সানজিদারা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৬

৪৮ ঘণ্টা আগে সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৮ ফেব্রুয়ারি তাদের মাঠে গিয়ে খেলতে হতো সাবিনা-সানজিদাদের। কিন্তু আজ  হঠাৎ সেই ম্যাচ বাতিল বলে ঘোষণা দিয়েছে বাফুফে।

সিঙ্গাপুর খেলতে অপারগতা প্রকাশ করায় সেদিন কোনও ম্যাচ অনুষ্ঠিত হবে না। তাই আপাতত এই মাসের ফিফা উইন্ডোতে বাংলাদেশ নারী দলকে খেলা ছাড়াই থাকতে হচ্ছে।

শুধু ১৮ ফেব্রুয়ারি নয়, পরের দিনও অনানুষ্ঠানিক একটি ম্যাচ হওয়ার কথা ছিল। সেটাও হচ্ছে না। ম্যাচ না খেলার কারণ হিসেবে সিঙ্গাপুর কিছু উল্লেখ করেনি। তারা শুধু দুঃখ প্রকাশ করেছে।

ম্যাচ বাতিলের খবর শুনে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন হতাশা কণ্ঠে বলেছেন, ‘আমি শুনেছি সিঙ্গাপুর খেলতে অপারগতা প্রকাশ করেছে। ম্যাচ হলে তো অবশ্যই ভালো হতো। এখন তা হচ্ছে না।’

তবে ১৮ ফেব্রুয়ারি ফিফা প্রীতি ম্যাচ না হলেও মার্চে র‌্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে ঢাকায় এসে খেলার আমন্ত্রণ জানিয়ে রেখেছে বাফুফে।

/টিএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশ সংস্কার ও সাইবার নিরাপত্তায় সিঙ্গাপুরের সহযোগিতা চাইলো বাংলাদেশ 
বাংলাদেশের বিমানবন্দরের উন্নয়নে আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের 
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি