সৌদি আরবে হতে পারে জামালদের প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১১

আগামী মার্চে ফিফার নির্দিষ্ট সময়ে তিনজাতির টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে স্বাগতিকরা ছাড়াও সেশেলস, ব্রুনাই অংশ নেবে। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। শীর্ষ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট শুরুর আগে জামাল ভূঁইয়াদের প্রস্তুতিটা ভালোভাবে করতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।

মার্চের টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি হতে পারে সৌদি আরবে! সেখানে শুধু অনুশীলন নয়, দুটি প্রস্তুতি ম্যাচও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ‘কোচ চাইছিলেন সম্ভব হলে দেশের বাইরে ট্রেনিং করা যায় কিনা। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও তাই চাইছেন। এখন আমরা কাতারে শুরুতে যোগাযোগ করেছিলাম। কিন্তু ওখানে তাদের ব্যস্ত সূচির কারণে সম্ভব নয়। এখন সৌদি আরবে যোগাযোগ করেছি। হয়তো সেখানে ইতিবাচক কিছু হতে পারে।’

তিন জাতি টুর্নামেন্টে একমাত্র ব্রুনাই ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে। তাদের অবস্থান ১৯০। এরপরই রয়েছে বাংলাদেশ- ১৯২। সবার শেষে রয়েছে ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ দেশ সেশেলস। তাদের অবস্থান-১৯৯। স্বাগতিকরা চাইছে ম্যাচ জিতে র‌্যাঙ্কিংয়ে নিজেদের উন্নতি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী