অবশেষে মানিক বরখাস্ত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ মার্চ ২০২৩, ১৯:৫৯ আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৯:৫৯

নবাগত ফর্টিস এফসির বিপক্ষে হারের পর জোরেশোরে বেজে ওঠে কোচ শফিকুল ইসলাম মানিকের বিদায় ঘণ্টা। প্রিমিয়ার লিগে ১০ ম্যাচের মাত্র ৩টি জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগের প্রথম পর্ব শেষে মোহামেডানের অবস্থান ছয়ে। ঠিক এই অবস্থায় কোচ বদলে ফেললো দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবটি। মানিককে বিদায় করে ভারপ্রাপ্ত কোচ করা হয়েছে আরেক সাবেক তারকা আলফাজ আহমেদকে।

ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর দেশের বাইরে থাকায় আনুষ্ঠানিক ঘোষণাটা ঝুলে ছিল। ফুটবল কমিটির চেয়ারম্যান দেশে ফেরার পর এলো সেই ঘোষণা।

ক্লাবটির পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের ফুটবল কমিটির চেয়ারম্যান মানিক ভাইকে আর তার পদে রাখেননি। ভারপ্রাপ্ত কোচ হিসেবে আলফাজ দায়িত্ব পেয়েছেন।’

দলটির ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেছেন, ‘মানিক (শফিকুল ইসলাম) ভাই আমাদের ঘরের লোক, ক্লাবের স্থায়ী সদস্য তিনি। ক্লাবের নৈপুণ্য ভালো না হলে সমর্থকদের চাপ থাকে। তাই সমঝোতার ভিত্তিতে সম্মানজনকভাবেই মানিক ভাইকে অব্যাহতি দেওয়া হয়েছে।'

ফিরতি লিগে বিদেশি খেলোয়াড় বদল আনছে ক্লাবটি। অ্যাটাকিং মিডফিল্ডার খুঁজছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন