পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলতে চান মেসি

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৩, ২২:৪২আপডেট : ১৩ মার্চ ২০২৩, ২৩:২৬

চ্যাম্পিয়নস লিগ জেতার উদ্দেশ্য নিয়ে ২০২১ সালে লিওনেল মেসিকে বার্সেলোনা থেকে এনেছিল পিএসজি। স্প্যানিশ জায়ান্টদের অর্থনৈতিক সংকটের কারণে প্রায় দুই দশকের সম্পর্ক ছিন্ন করতে হয়েছিল আর্জেন্টাইন তারকাকে। কিন্তু এই জুনেই ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ। নতুন চুক্তি হবে কি না এখনও স্পষ্ট ধারণা দিতে পারেনি কোনও পক্ষ। অন্য কোথাও চলে যাবেন নাকি প্যারিসেই থাকবেন সেটা এখনও চূড়ান্ত না হলেও মেসি চান পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে।

সাংবাদিক হাদ্রিয়েন গ্রেনিয়ারের মাধ্যমে দিয়ারিও ওলের প্রতিবেদন বলছে, ২০২৪ কোপা আমেরিকার প্রস্তুতি নিতে পরের মৌসুমেও চ্যাম্পিয়নস লিগে খেলতে চান মেসি। সেক্ষেত্রে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে তার চুক্তির গুঞ্জনের ইতি টানা যেতে পারে। এমনকি সৌদি আরবেও তার যাওয়ার সম্ভাবনা নাকচ করে দেওয়া যায়।

এদিকে নেইমার ২০২৭ সালে তার চুক্তি শেষ হওয়ার আগে পিএসজি ছাড়তে চান না বলে জানিয়ে দ্য অ্যাথলেটিক। তার থাকা মানেই ধরে নেওয়া হচ্ছে মেসিকে আর রাখবে না পিএসজি। তাছাড়া তাকে নিয়ে শেষ দুটি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বিদায় নেওয়ার পর ক্লাব কর্তৃপক্ষ বুঝতে পারছে, তাদের আক্রমণভাগ খুব একটা কাজে আসছে না। তবে কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ মোটামুটি প্যারিসেই স্থায়ী হচ্ছে।

সেক্ষেত্রে বার্সেলোনায় মেসির প্রত্যাবর্তন অস্বাভাবিক হবে না। তাকে সাদরে গ্রহণ করার জন্য মুখিয়ে আছেন কোচ জাভি হার্নান্দেজ। কদিন আগে বলেছিলেন, মেসির জন্য বার্সার দরজা সবসময় খোলা। শেষ পর্যন্ত বিশ্বজয়ী তারকা কোন দলের হয়ে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলেন, সেটাই দেখার অপেক্ষা।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী