বার্সায় ফেরার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন মেসি!

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ১৩:০৫আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৩:০৫

না চাইলেও প্রাণপ্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়েছিল লিওনেল মেসিকে। ২০২১ সালের মাঝামাঝি সময়ে সবাইকে অবাক করে দিয়ে প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তি করেন তিনি। চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে, তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানান গল্প। এবার শোনা গেলো, ন্যু ক্যাম্পে ফেরার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

ফুট মের্কাতো এক প্রতিবেদনে লিখেছে, পিএসজি ফরোয়ার্ড বার্সেলোনায় ফেরার চিন্তাভাবনা শুরু করেছেন। পার্ক দে প্রিন্সেসে তার মেয়াদ শেষ হতে আর মাত্র তিন মাস বাকি। যদিও ক্লাব তাকে রেখে দিতে চায়। কিন্তু ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের কিছু শর্তের কারণে তাকে রাখার আগ্রহ কমতে শুরু করেছে ফরাসি চ্যাম্পিয়নদের।

এর আগে মেসির সম্ভাব্য গন্তব্য ধরা হয়েছিল এমএলএস-এ। আমেরিকান কোনও ক্লাবে নাকি যাচ্ছেন তিনি। এছাড়া সৌদি আরবের ক্লাব আল হিলালও তাকে লোভনীয় প্রস্তাব দিচ্ছে বলে খবর। কিন্তু ন্যু ক্যাম্পে নাকি তার ফেরার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। যাই হোক না কেন, পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার ইচ্ছা মেসির। সেক্ষেত্রে বার্সা হতে পারে তার জন্য উপযুক্ত ক্লাভ। আর গত দুই আসরে চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগে নেমে যাওয়া দলটিও শিরোপার জন্য চাতক চোখে তাকিয়ে। তাই বর্তমান আর্থিক দুর্দশার মধ্যেই ক্লাব লিজেন্ডকে চুক্তির পথ খুঁজছে বার্সা। 

/এফএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনার হয়ে শেষবার, মেসির ১০ নম্বর জার্সিতে বিশেষ চমক
মেসির শেষ ম্যাচে গ্যালারিতে থাকবেন দি মারিয়া
দারুণ ফ্রি-কিকে গোল পেলেন মেসি, কিন্তু... 
সর্বশেষ খবর
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা